মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার গোলাম সারোয়ার
কূটনৈতিক প্রতিবেদক
07 Sep 2020, 23:57
মো. গোলাম সারোয়ার। ছবি : সংগৃহীত
ওমানে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত মো. গোলাম সারোয়ারকে মালয়েশিয়ায় বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
পেশাদার কূটনীতিক গোলাম সারোয়ার বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা। কূটনীতিক জীবনে তিনি ইয়াঙ্গুন, কুয়ালালামপুর, কাঠমান্ডু, ওয়াশিংটন ডিসি এবং জেদ্দায় বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেছেন।
তার বর্তমান কার্যভারের পূর্বে তিনি সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং আইসল্যান্ডের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকসহ (দণি পূর্ব এশিয়া) বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
মো. গোলাম সারোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর অর্জন করেন এবং বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইনস্টিটিউটের (আইসিএবি) অধীনে নিবন্ধ সম্পন্ন করেন। তিনি জার্মানি ও যুক্তরাষ্ট্র থেকে কূটনৈতিক প্রশিক্ষণ নিয়েছেন।
Comments
Latest
Popular
সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত
১
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ
২
ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্যাপন
৩
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি
৪
নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি
৫
যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু
৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
৭
রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী