বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
Wednesday, 19 August, 2026

বিএফটিআই ও আইটিডি'র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  31 Oct 2025, 18:48

গতকাল বৃহস্পতিবার ব্যাংককে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই) এবং থাইল্যান্ডের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট (আইটিডি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বিএফটিআই-এর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘ এসকাপে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ফাইয়াজ মুরশিদ কাজী এবং আইটিডি'র-এর পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটিরর নির্বাহী পরিচালক সুপাকিত চারনকুল। অনুষ্ঠানে ঢাকাস্থ থাই দূতাবাসের ডিপুটি চীফ অফ মিশন মিজ্ সুপাওয়াদি এবং বিএফটিআই-এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সাইফ উদ্দিন আহম্মদ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় পক্ষ বাণিজ্য ও উন্নয়ন খাতে শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, মানবসম্পদ উন্নয়ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে একমত হয়েছে। উভয় প্রতিষ্ঠানই যৌথভাবে গবেষণা, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন এবং একাডেমিক ও নীতিগত জ্ঞান বিনিময়ে উদ্যোগ নেবে।
বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী আশা প্রকাশ করেন যে, এই সমঝোতা স্মারকের আওতায় দুটি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ও থাইল্যান্ডের প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তির যৌথ সম্ভাব্যতা যাচাইয়ের কার্যক্রমকে এগিয়ে নিতে সক্ষম হবে। তিনি দু’দেশের সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিনিধি ও অন্যান্য অংশীজনকে যুক্ত করে দ্বি-পাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে একটি পর্যালোচনামূলক সেমিনার আয়োজনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটিকে আহ্বান জানান।
 বিএফটিআই-এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সাইফ উদ্দিন আহম্মদ বলেন, “বাংলাদেশ ইতোমধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও বৈচিত্র্যকরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এলডিসি থেকে উত্তরণের পর দেশের বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে এই সহযোগিতা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এই এমওইউ-এর মাধ্যমে উভয় পক্ষ জ্ঞান বিনিময়, যৌথ গবেষণা, প্রশিক্ষণ ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনা করতে পারবে যা শুধু বাংলাদেশ ও থাইল্যান্ড নয়, পুরো এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্যও উপকার বয়ে আনবে।”
আইটিডি’র নির্বাহী পরিচালক  সুপাকিত চারনকুল ভবিষ্যতে বাণিজ্য, বিনিয়োগ, দক্ষতা উন্নয়ন এবং নীতি গবেষণার ক্ষেত্রে আরও নিবিড় সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন “উভয় প্রতিষ্ঠানই এশিয়া-প্যাসিফিক অঞ্চলে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য বাণিজ্যকে অন্যতম নিয়ামক ভূমিকায় বজায় রাখতে একসাথে কাজ করবে”।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেয়া দূতাবাসের ইকনমিক কাউন্সেলর সারোয়ার আহমেদ সালেহীন এবং প্রথম সচিব (রাজনৈতিক) মোঃ সামাউন খালিদ।
বিএফটিআই, বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন একটি গবেষণাভিত্তিক থিঙ্ক ট্যাংক, যা বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও সক্ষম করে তুলতে গবেষণা, প্রশিক্ষণ ও নীতিগত সহায়তা প্রদান করে আসছে। অপরদিকে, আইটিডি (আইটিডি) থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি গবেষণাভিত্তিক থিঙ্ক ট্যাংক যা জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (ইউএনসিটিএডি)-এর সহযোগিতায় প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আইটিডি থাইল্যান্ডসহ এশিয়া ও অন্যান্য অঞ্চলের উন্নয়নশীল দেশগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং বাণিজ্য প্রসারে কাজ করছে।
 

Comments

  • Latest
  • Popular

কলকাতার আবাসিক হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধিতে বিটুবি টাস্কফোর্স গঠনের প্রস্তাব ভারতীয় ব্যবসায়ীদের

বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা

প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

 স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির    বৈঠকে মাদক নির্মূল  ও জুয়া বন্ধের আহবান

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

দুই বছরে ঢাকা সিটির চেহারা পাল্টে দেওয়া সম্ভব :ডিএসসিসি প্রশাসক

তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলন দুটোতেই আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

১০
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রী ও
বাংলাদেশ-ইন্দোনেশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যে হালাল পণ্যের বড় সম্ভাবনা
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে গতানুগতিক বাণিজ্যের বাইরে হালাল পণ্যের বড় সম্ভাবনা দেখছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার
সংসদে পররাষ্ট্রমন্ত্রী / সাড়ে তিন লাখের তথ্য যাচাই করে আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক বলছে মিয়ানমার
এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিয়ানমারে পাঠানো রোহিঙ্গাদের তালিকার মধ্যে মাত্র সাড়ে তিন লাখ
রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে তারা বাংলাদেশের নাগরিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যেসব রোহিঙ্গা সৌদি আরবে গিয়েছিলেন, তাঁদের