বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
Thursday, 10 September, 2026

মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল ২০২৫’ এ বাংলাদেশের  অংশগ্রহণ 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  20 Oct 2025, 18:37

দ্বিতীয় বারের মতো মালয়েশিয়ায় ‘মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল ২০২৫’ এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ। 

মালয়েশিয়ার ঐতিহাসিক মালাক্কা প্রদেশে মালাক্কা আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে (এমআইটিসি) ১৬ অক্টোবর থেকে চারদিনের এ মেলা শুরু হয়ে গতকাল শেষ হয়েছে।

এই মেলায় খাদ্য ও পানীয়, হালাল ফ্যাশন, হালাল ট্যুরিজমসহ মোট নয়টি ক্লাস্টারে ৪০০ টি বুথের মাধ্যমে বাংলাদেশ, কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, চীন, ইন্দোনেশিয়া, ইরান, তাইওয়ান ও মালয়েশিয়াসহ বিশ্বের আটটি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ নেয়। মালাক্কা প্রাদেশিক সরকারের পৃষ্ঠপোষকতায় মালাক্কা ইসলামিক রিলিজিয়ন কাউন্সিল (এমএআইএম) দ্বিতীয় বারের মতো এই মেলার আয়োজন করে।

গত ১৮ অক্টোবর এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালাক্কা প্রদেশের মূখ্যমন্ত্রী ওয়াইএবি দাতুক সেরি উতামা এবি রউফ বিন ইউসুহ। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকদের আমন্ত্রণে যোগদান করেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া প্রধানমন্ত্রীর বিভাগের (ধর্মীয় বিষয়ক) মন্ত্রী সিনেটর দাতো' সেতিয়া ডঃ হাজী মোহাম্মদ নাঈম বিন হাজী মোখতার এবং ব্রুনাই দারুসসালাম, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর এর আঞ্চলিক ধর্মীয় মন্ত্রীদের প্রতিনিধিদলসহ মালাক্কা রাজ্য সরকারের মন্ত্রিপরিষদ এর অন্যান্য সদস্যগণ ও মালয়েশিয়ার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। 

মেলায় বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর এর সহযোগিতায় বরাদ্দকৃত বুথে বাংলাদেশের প্রসিদ্ধ প্রতিষ্ঠান "প্রাণ" এই মেলায় অংশগ্রহণ করে এবং তাদের বিভিন্ন ধরণের খাদ্য ও পানীয় পণ্যসামগ্রী প্রদর্শনী করে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অন্যান্য স্টলের পাশাপাশি বাংলাদেশের স্টল পরিদর্শন করেন মালাক্কা প্রদেশের মূখ্যমন্ত্রী ওয়াইএবি দাতুক সেরি উতামা এবি রউফ বিন ইউসুহ ও অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী ও তার সহধর্মিণী ফারজানা নাসরিন তাদেরকে স্বাগত জানান এবং বাংলাদেশের  বুথে প্রদর্শিত রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্য যেমন তৈরি পোশাক, পাটজাত পণ্য, সিরামিকস সামগ্রী,  ঔষধসামগ্রী,  চামড়াজাত পণ্য, প্লাস্টিকপণ্য, খাদ্য ও পানীয় সামগ্রী প্রভৃতি সম্পর্কে সকলকে অবহিত করে হালাল বাণিজ্য সম্প্রসারণে মালাক্কার মূখ্যমন্ত্রীর সহযোগিতা প্রত্যাশা করেন এবং আগামীতে আরও বাংলাদেশি প্রতিষ্ঠানসমূহের এই মেলায় অংশগ্রহণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পরিদর্শনশেষে মূখ্যমন্ত্রীকে বাংলাদেশি বিভিন্ন পণ্যসামগ্রী প্রদান করা হয়। 

এসময় অন্য অতিথিবৃন্দসহ বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের তাওসিফ কবির, বিভাগীয় প্রধান, সাউথ ডিভিশান  (মালাক্কা  ও জহরবারু), মোহাম্মদ পারভেজ, আঞ্চলিক ম্যানেজার, (মালাক্কা ও নেগেরি সেম্বিলান) ও তারেকুর রহমান আকাশ, মার্কেটিং এক্সিকিউটিভ উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে হাইকমিশন বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণের জন্য কুয়ালালামপুরসহ অন্যান্য প্রদেশে বিভিন্ন বাণিজ্য মেলায় অংশগ্রহণসহ নানাবিধ পরিকল্পনা নিয়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে রাজধানী কুয়ালালামপুরের পাশাপাশি অন্য গুরুত্বপূর্ণ প্রদেশেও বাংলাদেশের পণ্যের বাজার তৈরি করা সম্ভব হবে। মালয়েশিয়া তথা আসিয়ান অঞ্চলে বাংলাদেশের বিভিন্ন পণ্য ও সেবাকে পরিচিত করার লক্ষ্যে হাইকমিশন নিয়মিত বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করে আসছে এবং ২০২৫ সালে এখন পর্যন্ত ৪টি আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করেছে ।

উল্লেখ্য, বাংলাদেশ হাইকমিশনের বুথে রপ্তানিযোগ্য পণ্যসামগ্রীর পাশাপাশি আগামী  ডিসেম্বর মাসে ঢাকায়  অনুষ্ঠিতব্য গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫, এবং রপ্তানি, বিনিয়োগ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বিতরণসহ  এ সংক্রান্ত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রতিদিনই উল্লেখযোগ্য সংখ্যক ব্যবসায়ী, পরিবেশক ও দর্শনার্থীগণ বাংলাদেশের বুথ পরিদর্শন করেছেন এবং বাংলাদেশের পণ্যসামগ্রী নিয়ে তাদের আগ্রহ লক্ষ্য করা গেছে।

মেলার শেষ দিনে মেলায় সফলভাবে অংশগ্রহণের জন্য আয়োজনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ হাইকমিশনকে সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করে।

Comments

  • Latest
  • Popular

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, কোনো প্রতিনিধিও যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ উপলক্ষে ঢাকায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠানের আহ্বান ফলকার টুর্কের

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই এ দেশের সবাই সমান অধিকার ভোগ করবে- স্বরাষ্ট্রমন্ত্রী

ক্র্যাব সদস্য সন্তানদের রোবোটিক্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে আরো সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা সজীব ভুঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

১০
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রী ও
বাংলাদেশ-ইন্দোনেশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যে হালাল পণ্যের বড় সম্ভাবনা
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে গতানুগতিক বাণিজ্যের বাইরে হালাল পণ্যের বড় সম্ভাবনা দেখছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার
সংসদে পররাষ্ট্রমন্ত্রী / সাড়ে তিন লাখের তথ্য যাচাই করে আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক বলছে মিয়ানমার
এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিয়ানমারে পাঠানো রোহিঙ্গাদের তালিকার মধ্যে মাত্র সাড়ে তিন লাখ
রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে তারা বাংলাদেশের নাগরিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যেসব রোহিঙ্গা সৌদি আরবে গিয়েছিলেন, তাঁদের