শুক্রবার, ১২ জুন, ২০২৬
Friday, 12 June, 2026

ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  30 Aug 2025, 21:24

ফিলিপাইনের ম্যানিলা-তে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয়েছে। 
আজ শনিবার (৩০ আগস্ট) বিকেলে দূতাবাসে ই-পাসপোর্ট উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী ও ফিলিপাইনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ সরকারের ই-পাসপোর্ট কার্যক্রম নিয়ে তথ্যবহুল বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ তরিকুল ইসলাম এবং ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রন ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মেজর মোঃ নাইম মোর্শেদ রুম্মান। এরপর বক্তব্য রাখেন প্রধান অতিথি রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ,এনডিসি। তিনি তাঁর বক্তব্যে বলেন যে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংরক্ষণে এবং তাদেরকে বিভিন্ন নাগরিক সুবিধা প্রদানে বাংলাদেশ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যার একটি উদাহরণ হলো ই-পাসপোর্ট কার্যক্রম। বর্তমানে বিদেশে ৬০টি বাংলাদেশ মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় ৬১তম মিশন হিসেবে আজ ফিলিপাইনের ম্যানিলায় বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সিস্টেম চালু হলো। এই ই-পাসপোর্ট-এর মেয়াদ ১০ বছর। এই ই-পাসপোর্ট-এর ফলে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট প্রাপ্তি সেবা আরও বেগবান ও সহজতর হবে এবং কষ্ট অনেকাংশে লাঘব হবে। এছাড়াও, এই ই-পাসপোর্ট অত্যাধুনিক এবং এতে রয়েছে স্বয়ংক্রিয় পাসপোর্ট রিডার। এর সবচেয়ে বড় সুবিধা হল, ই-গেট ব্যবহার করে একজন ই-পাসপোর্টধারী এয়ারপোর্টে দ্রুত ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। ই-পাসপোর্ট সিস্টেম এর সাথে ICAO এর ডাটাবেজ সন্নিবেশিত রয়েছে বিধায় ভবিষ্যতে বাংলাদেশের ই-পাসপোর্টধারীগণ ICAO এর অন্য সদস্য দেশসমূহে অবস্থিত ই-গেটের সুবিধা গ্রহণ করতে পারবেন।
বাংলাদেশি কমিউনিটি সদস্যবৃন্দ তাদের বক্তব্যে ই-পাসপোর্ট সেবা হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং একইসাথে তারা বাংলাদেশ সরকার ও বাংলাদেশ দূতাবাসকে আন্তরিক ধন্যবাদ জানান। এরপর, প্রবাসী বাংলাদেশিদের মাঝে ই-পাসপোর্ট ডেলিভারি স্লিপ প্রদান করা হয়। পরিশেষে, আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের  মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
 
 

                                      

Comments

  • Latest
  • Popular

ঝিলমিল প্রকল্পে দ্রুত সময়ে বাড়ি করার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে-গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও রাশিয়া

বাংলাদেশ-ইন্দোনেশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যে হালাল পণ্যের বড় সম্ভাবনা

জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পরের ধাপে নিতে চায় তুরস্ক

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু ৮ জুন

তোফায়েল আহমেদ আর নেই

রাশিয়ান হাউস ইন ঢাকায় রুশ ঐতিহ্য আবিষ্কার: মাতরিয়োশকা ডল পেইন্টিং মাস্টার ক্লাস অনুষ্ঠিত

জাপানের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির অনুসমর্থনের প্রস্তাবে সায় মন্ত্রিসভার

১০
বাংলাদেশ-ইন্দোনেশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যে হালাল পণ্যের বড় সম্ভাবনা
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে গতানুগতিক বাণিজ্যের বাইরে হালাল পণ্যের বড় সম্ভাবনা দেখছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার
সংসদে পররাষ্ট্রমন্ত্রী / সাড়ে তিন লাখের তথ্য যাচাই করে আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক বলছে মিয়ানমার
এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিয়ানমারে পাঠানো রোহিঙ্গাদের তালিকার মধ্যে মাত্র সাড়ে তিন লাখ
রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে তারা বাংলাদেশের নাগরিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যেসব রোহিঙ্গা সৌদি আরবে গিয়েছিলেন, তাঁদের
ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, গুলিতে শিশু আহত হওয়ার প্রতিবাদ
ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মোকে আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে বাংলাদেশ। মিয়ানমার সীমান্তের