বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
Thursday, 20 August, 2026
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি

সরে দাঁড়াল ফিলিস্তিন, বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  27 Feb 2026, 12:38
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ফাইল ছবি

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে ফিলিস্তিন। এর ফলে আগামী জুন মাসে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশের সঙ্গে সাইপ্রাসের।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনের জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মনোনীত করেছেন।
ঠিক চার দশক পর বাংলাদেশ পুনরায় জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচন করতে যাচ্ছে। ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের তখনকার পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশ প্রায় চার বছর আগেই ওই পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছিল। আর ২০২৬-২৭ মেয়াদে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্ধারিত ওই পদে নির্বাচনের জন্য শেষ মুহূর্তে প্রার্থিতা ঘোষণা করেছিল ফিলিস্তিন।
গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলার সময় বাংলাদেশ নির্বাচনে থাকছে কি না, এ নিয়ে অস্পষ্টতা তৈরি হয়। এরই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও তুরস্ক নির্বাচন থেকে সরে না দাঁড়াতে বাংলাদেশকে বারবার অনুরোধ জানিয়েছে।
১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম সাধারণ পরিষদে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। ঠিক ৪০ বছর পর এবার আবারও বাংলাদেশ এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছে।

Comments

  • Latest
  • Popular

দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করবো: নতুন চেয়ারম্যান

বিগত সরকারের মত মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটের আলামত দেখতে পাচ্ছি : ফখরুল ইসলাম

কলকাতার আবাসিক হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধিতে বিটুবি টাস্কফোর্স গঠনের প্রস্তাব ভারতীয় ব্যবসায়ীদের

বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা

প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

 স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির    বৈঠকে মাদক নির্মূল  ও জুয়া বন্ধের আহবান

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

দুই বছরে ঢাকা সিটির চেহারা পাল্টে দেওয়া সম্ভব :ডিএসসিসি প্রশাসক

১০
জাতিসংঘে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী / ২০৩০ সালের মধ্যে সড়কে প্রাণহানিঅর্ধেকে কমিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের
সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান ও পরিবর্তিত হুমকি মোকাবিলায় আরও জোরালো আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। কৃত্রিম বুদ্ধিমত্তা,
জাতিসংঘের প্রতিবেদন / জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে ১ কোটি ২৭ লাখ শিশুর শিক্ষায় ক্ষতি
সংঘাত, আর্থ–সামাজিক সংকট ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে ২৫ কোটির বেশি শিশু–কিশোরের শিক্ষা ব্যাহত হচ্ছে।
জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ
রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের আহ্বান জাতিসংঘে পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। সেই সঙ্গে বাংলাদেশ জানিয়েছে, বাস্তুচ্যুত