বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
Thursday, 10 September, 2026

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, গুলিতে শিশু আহত হওয়ার প্রতিবাদ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  13 Jan 2026, 18:31
মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মোছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মোকে আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে বাংলাদেশ। মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলির ঘটনায় বাংলাদেশি আহত হওয়ায় গভীর উদ্বেগ জানানো হয়েছে।
মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয়েছে টেকনাফের ৯ বছরের শিশু হুজাইফা আফনান। রাষ্ট্রদূতকে তলব করে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তলবের সময় মিয়ানমারের রাষ্ট্রদূতকে এটা মনে করিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশে অপ্ররোচিতভাবে গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং সুষ্ঠু পার্শ্ববর্তী সম্পর্কের জন্য বাধা।
মিয়ানমারকে স্পষ্টভাবেই বাংলাদেশ বলেছে, ভবিষ্যতে এমন আন্তসীমান্ত গোলাগুলির ঘটনা বন্ধে তাদের পুরো দায়িত্ব গ্রহণ করতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
বাংলাদেশ এ কথাও বলেছে যে মিয়ানমারের কর্তৃপক্ষ ও দেশটির সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যা কিছু ঘটুক না কেন, তা যেন কোনোভাবেই বাংলাদেশের মানুষের জীবন-জীবিকার ওপর প্রভাব না ফেলে।
মিয়ানমার রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মো আশ্বস্ত করেছেন, তাঁর সরকার এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নেবে এবং আহত ও তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।
গত রোববার সকাল ৯টার দিকে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত হয় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকার শিশু হুজাইফা। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হুজাইফা আফনানের শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। গতকাল সোমবার সকালে টেকনাফের হোয়াইক্যাং সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামের এক যুবকের বাঁ পা উড়ে গেছে।

Comments

  • Latest
  • Popular

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, কোনো প্রতিনিধিও যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ উপলক্ষে ঢাকায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রোবটের হাত ধরে বিশ্বমঞ্চে আফিয়া হুমায়রা

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠানের আহ্বান ফলকার টুর্কের

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই এ দেশের সবাই সমান অধিকার ভোগ করবে- স্বরাষ্ট্রমন্ত্রী

ক্র্যাব সদস্য সন্তানদের রোবোটিক্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে আরো সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা সজীব ভুঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

১০
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রী ও
বাংলাদেশ-ইন্দোনেশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যে হালাল পণ্যের বড় সম্ভাবনা
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে গতানুগতিক বাণিজ্যের বাইরে হালাল পণ্যের বড় সম্ভাবনা দেখছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার
সংসদে পররাষ্ট্রমন্ত্রী / সাড়ে তিন লাখের তথ্য যাচাই করে আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক বলছে মিয়ানমার
এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিয়ানমারে পাঠানো রোহিঙ্গাদের তালিকার মধ্যে মাত্র সাড়ে তিন লাখ
রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে তারা বাংলাদেশের নাগরিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যেসব রোহিঙ্গা সৌদি আরবে গিয়েছিলেন, তাঁদের