মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
Tuesday, 22 September, 2026
ব্রিফিংয়ে জয়সোয়াল

বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে কাজ করবে ভারত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  21 Feb 2026, 01:24
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক উন্নয়নে কাজ করবে ভারত। ঢাকার সঙ্গে উষ্ণ সম্পর্ক গড়ে তুলতে চায় নয়াদিল্লি। দ্বিপক্ষীয় সম্পর্ককে ইতিবাচক করে তোলাই ভারতের লক্ষ্য। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের এই ইতিবাচক মনোভাবের কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
সম্পর্ক উন্নয়নের জন্য ভিসার কড়াকড়ি তুলে দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। ভিসা সহজ করার সিদ্ধান্ত সম্পর্কের উন্নতির প্রথম ধাপ হতে চলেছে কি না, এমন এক প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে জয়সোয়াল বলেন, সে দেশে একটা নতুন সরকার এসেছে। সম্পর্কের উন্নতিতে সব বিষয় নিয়েই নতুন সরকারের সঙ্গে আলোচনা করা হবে। ভারত চায় দুই দেশের ঐতিহাসিক ও বহুমুখী সম্পর্ককে এগিয়ে নিতে।
ভারত আগেই জানিয়েছিল দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করবে। ভোটের আগে থেকেই সম্পর্কের উন্নতি নিয়ে ইতিবাচক ইঙ্গিতও দেওয়া হচ্ছিল। প্রশ্নের জবাবে জয়সোয়াল বলেন, নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। শপথ গ্রহণের দিন ভারত সরকারের প্রতিনিধিত্ব করেছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ভারতের প্রধানমন্ত্রীর লেখা এক চিঠি তুলে দিয়েছেন। সেই চিঠিতে লেখা ছিল, ভারত এক গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে আগ্রহী। সেই উদ্দেশ্যে বাংলাদেশকে সাহায্য করতে ভারত যে অঙ্গীকারবদ্ধ, চিঠিতে তা লেখা ছিল।
তারেক রহমানের সঙ্গে ওম বিড়লা দ্বিপক্ষীয় বৈঠক করেছিলেন, তা–ও উল্লেখ করেন রণধীর জয়সোয়াল। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত এক উষ্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। দুই দেশের ঐতিহাসিক ও বহুমুখী সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, নতুন সরকারের সঙ্গে কাজ করতে ভারত অপেক্ষায় রয়েছে। সব দিক বিবেচনা করে সম্পর্ককে কী করে আরও এগিয়ে নেওয়া যায়, ভারত তা নিশ্চিত করতে আগ্রহী।
ভারতে মৌলবাদের বিস্তার নিয়ে বাংলাদেশের ক্ষমতাসীন দলের এক নেতার মন্তব্য সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে একটি প্রশ্ন করেছিলেন একজন সাংবাদিক। সেই প্রশ্নের বিষয়ে কোনো মন্তব্য না করে জয়সোয়াল বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্কের সর্বাঙ্গীন উন্নতিতে কাজ করার ওপর জোর দেন।

Comments

  • Latest
  • Popular

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

১০
নেপালের রাষ্ট্রদূত / নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত
বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বলেছেন, ভয়াবহ আকস্মিক বন্যার ধাক্কা সামলে নেপাল ঘুরে দাঁড়াচ্ছে।
ব্রিফিংয়ে হুমায়ুন কবির / সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত
বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট (নতুনভাবে শুরু করা) চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী
কলকাতার আবাসিক হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ বাংলাদেশি নাগরিক নিহত