বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
Wednesday, 28 October, 2026

শেখ হাসিনা দেশে এলে মবের শিকার হবেন না, ন্যায় বিচার পাবেন: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  28 Oct 2026, 01:24

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. জাহেদুর রহমান বলেছেন, পলাতক শেখ হাসিনা দেশে ফিরে এলে মবের শিকার হবেন না, সাজা অনুযায়ী বিচারের মুখোমুখি হবেন। তিনি ন্যায় বিচার পাবেন।
মঙ্গলবার তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম ও অর্জন বিষয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ব্রিফিং শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা  সৈয়দ আবদাল আহমদ এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মোঃ আলম মোস্তফা উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উনি (শেখ হাসিনা) ডিসেম্বরে এলে আমাদের ভালো হলো, আমাদের আর ধরে বেধে আনতে হলো না। উনি ন্যায় বিচার পাবেন, মবের শিকার হবেন না।
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যের বিষয় তিনি বলেন, আইজিপি তার বক্তব্য থেকে সরে এসে ব্যাখ্যা দিয়েছেন। প্রধানমন্ত্রী দেশে ফিরলে সিদ্ধান্ত নেবেন।
তিনি বলেন, পুলিশের মহাপরিদর্শক তার আলোচিত বক্তব্যের পর তিনি এর একটি ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যা যদি তিনি না দিতেন, তাহলে আজ বিষয়টি নিয়ে আলোচনা করা যেত। উনি নিজ থেকেই বুঝেছেন, এটা তার বক্তব্য মিস-কমিউনেকেশন হচ্ছে বলে, উনি ব্যাখ্যা দিয়েছেন। উনি তার বক্তব্য থেকে সরে এসেছেন। তবে প্রধানমন্ত্রী দেশে নেই, দেশে এসে নিশ্চয়ই সিদ্ধান্ত নিবেন।
তিনি বলেন, জ্বালানি খাতে স্বস্তির কিছু নেই, আন্তর্জাতিক পর্যায়ে দাম বেড়েছে, বিদ্যুৎ উৎপাদনে সৌর বিদ্যুতের দিকে ঝুঁকছে সরকার।
তিনি বলেন, সংবিধান সংস্কারের কিছু অংশে বিএনপির নোট অব ডিসেন্ট দেয়া আছে, সব বিষয়গুলো জাতীয় সংসদে উঠবে। 

Comments

  • Latest
  • Popular

শেখ হাসিনা দেশে এলে মবের শিকার হবেন না, ন্যায় বিচার পাবেন: তথ্য উপদেষ্টা

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

২

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

৩

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে এক্স স্টুডেন্ট ফোরামের শিক্ষার্থীদের পাঠ্যবই উপহার

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

৫

ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন

৬

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭

কুইন্স কমনওয়েলথ পদক পেলো আনান মুস্তাফিজ

৮

‘আমার তিন বোনের পাঁচ–ছেলে মেয়ে মারা গেছে, ওরা ৯ জন বেড়াতে এসেছিল’

৯

সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত

১০
আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে এক্স স্টুডেন্ট ফোরামের শিক্ষার্থীদের পাঠ্যবই উপহার
ঢাকার আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ এক্স স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ২০২৬ সালের এইচএসসি প্রথম বর্ষের
কক্সবাজারে রিসোর্টে নিহত ১০ / ‘আমার তিন বোনের পাঁচ–ছেলে মেয়ে মারা গেছে, ওরা ৯ জন বেড়াতে এসেছিল’
‘আমার ভাগনে–ভাগনি ছয়জন মারা গেছে। আমার তিন বোন। আমি একমাত্র ভাই। আমার তিন বোনের পাঁচ
সংবাদ সম্মেলনে অভিযোগ / দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’র নেতা পরিচয়ে জমি ও স্থাপনা জবরদখলের চেষ্টা, মিথ্যা হামলা এবং
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন / নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি
নরসিংদীর মাধবদীতে বন্ধ হয়ে থাকা একটি রপ্তানিমুখী জুট মিলের মূল্যবান যন্ত্রপাতি ও ইলেকট্রিক সাবস্টেশনসহ বিভিন্ন