মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
Tuesday, 27 October, 2026

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে এক্স স্টুডেন্ট ফোরামের শিক্ষার্থীদের পাঠ্যবই উপহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  26 Oct 2026, 23:48

ঢাকার আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ এক্স স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ২০২৬ সালের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই উপহার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, পড়াশোনায় উৎসাহ প্রদান এবং নতুন প্রজন্মের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে এ উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, দৈনিক কালবেলার ক্রীড়া সম্পাদক ও ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের সাধারণ সম্পাদক মো. হাসান উল্লাহ খান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খান মো. কামরুজ্জামান, বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক তাহমিনা ফেরদৌসী শুভ্রা এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফকরুল ইসলাম।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা নাসির খান। এ ছাড়া এক্স স্টুডেন্ট ফোরামের মনিরুল ইসলাম নাসির, মো. রবিউল্লাহ রবি, জাহিদুল ইসলাম জুয়েল, মো. আলমগীর হোসেন ভান্ডারী, আলউদ্দিন সুমন, মো. সানি ও শাহেদ আলম রাসেলসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ এক্স স্টুডেন্ট ফোরামের আহ্বায়ক হাবিবুল্লাহ মাহবুব। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্যসচিব হোসাইন এম. আসার।

প্রধান অতিথির বক্তব্যে মো. হাসান উল্লাহ খান রানা বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের পাশে দাঁড়ানো জরুরি। প্রাক্তন শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে পড়াশোনায় উৎসাহিত করবে। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।”

সভাপতির বক্তব্যে হাবিবুল্লাহ মাহবুব বলেন, “আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজের সঙ্গে আমাদের আবেগ, স্মৃতি ও আত্মিক সম্পর্ক রয়েছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজ এক্স স্টুডেন্ট ফোরাম বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।”

অনুষ্ঠানের ২০ জন শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই উপহার তুলে দেওয়া হয়।

Comments

  • Latest
  • Popular

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে এক্স স্টুডেন্ট ফোরামের শিক্ষার্থীদের পাঠ্যবই উপহার

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

২

ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন

৩

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৪

কুইন্স কমনওয়েলথ পদক পেলো আনান মুস্তাফিজ

৫

‘আমার তিন বোনের পাঁচ–ছেলে মেয়ে মারা গেছে, ওরা ৯ জন বেড়াতে এসেছিল’

৬

সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত

৭

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ

৮

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

৯

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

১০
কক্সবাজারে রিসোর্টে নিহত ১০ / ‘আমার তিন বোনের পাঁচ–ছেলে মেয়ে মারা গেছে, ওরা ৯ জন বেড়াতে এসেছিল’
‘আমার ভাগনে–ভাগনি ছয়জন মারা গেছে। আমার তিন বোন। আমি একমাত্র ভাই। আমার তিন বোনের পাঁচ
সংবাদ সম্মেলনে অভিযোগ / দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি
দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’র নেতা পরিচয়ে জমি ও স্থাপনা জবরদখলের চেষ্টা, মিথ্যা হামলা এবং
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন / নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি
নরসিংদীর মাধবদীতে বন্ধ হয়ে থাকা একটি রপ্তানিমুখী জুট মিলের মূল্যবান যন্ত্রপাতি ও ইলেকট্রিক সাবস্টেশনসহ বিভিন্ন
আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন
প্রবীণরা সমাজের বোঝা নন, তারা দেশের অভিজ্ঞ, দক্ষ ও মূল্যবান মানবসম্পদ। পরিবার, সমাজ ও রাষ্ট্রের