বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬
Thursday, 08 October, 2026
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  08 Oct 2026, 17:36
ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে বন্ধ হয়ে থাকা একটি রপ্তানিমুখী জুট মিলের মূল্যবান যন্ত্রপাতি ও ইলেকট্রিক সাবস্টেশনসহ বিভিন্ন সরঞ্জাম অস্ত্রের মুখে নিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে মিলটির প্রায় ২১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন স্কাইল্যান্ড এন্ড ফ্যাম লিমিটেডের (জুট মিলস) চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন।
মাধবদীর শিলমান্দি ইউনিয়নের আহমেদনগরে অবস্থিত স্কাইল্যান্ড এন্ড ফ্যাম লিমিটেড ১০০ শতাংশ রপ্তানিমুখী পাট ও পাটজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বলে জানান তিনি।
মহিউদ্দিন আহমেদ বলেন, অগ্রণী ব্যাংক লিমিটেডের দিলকুশা শাখার অর্থায়নে মিলটি প্রতিষ্ঠিত হয় এবং ২০০৩ সালে তৎকালীন পাটমন্ত্রীসহ সরকারের বিভিন্ন মন্ত্রী উদ্বোধন করেন। আর্থিক সংকটের কারণে গত ছয় মাস ধরে মিলটির উৎপাদন বন্ধ রয়েছে।
সরকার বন্ধ মিলগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন সংক্রান্ত উদ্যোগের আওতায় মিলটি পুনরায় চালুর চেষ্টা চলছিল।
মিলটি চালু করা সম্ভব হলে প্রায় এক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতো বলেও দাবি করেন তিনি।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে নরসিংদীর স্থানীয় এক প্রভাবশালী পাট ব্যবসায়ী মোঃ: আদিল মিয়া তার দুই ছেলে আকাশ ও আশিক, মেয়ের জামাতা মোঃ: লাজমিল হোসেন স্নেহ ও বড় ভাই মোঃ: আদরসহ ২০-২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মিলের প্রধান ফটকে তালা দেয়। তারা নিরাপত্তাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন এবং মিলের দুই কর্মচারীকে অস্ত্রের মুখে একদিন আটকে রাখে বলেও অভিযোগ করা হয়।
এরপর দিন-রাত ট্রাকে করে মিলের ইলেকট্রিক সাবস্টেশন, মূল্যবান মেশিনারি ও বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে বলে দাবি করেন মহিউদ্দিন আহমেদ। এসব যন্ত্রপাতির বর্তমান বাজারমূল্য প্রায় ২১ কোটি টাকা এবং পুরোনো ক্রয়মূল্য প্রায় ১০ কোটি টাকা বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
মিলের চেয়ারম্যান আরও বলেন, ঘটনার আগেই গত ৪ আগস্ট মাধবদী থানায় সশরীরে গিয়ে অভিযোগ করা হলেও তা আমলে নেওয়া হয়নি। পরে গত ৩ অক্টোবর অনলাইনে সাধারণ ডায়েরি (জিডি) করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, বিষয়টি স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকনকে জানানো হলে তিনি দুই স্থানীয় নেতাকে মিলের যন্ত্রপাতি বিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেন। তাদের একজন সরেজমিনে মিল পরিদর্শন করলেও কার্যকর প্রতিকার পাওয়া যায়নি বলে দাবি করেন মহিউদ্দিন আহমেদ।
তার অভিযোগ, বর্তমানে একটি সন্ত্রাসী দল মিলের ভেতরে অবস্থান করে টিন, লোহা, অ্যাঙ্গেল ও ইট-বালুসহ স্থাপনার বিভিন্ন অংশ খুলে বিক্রির চেষ্টা করছে।
এ অবস্থায় মিলের সম্পদ রক্ষা, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ক্ষতিপূরণের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন স্কাইল্যান্ড এন্ড ফ্যাম লিমিটেডের চেয়ারম্যান।
একই সঙ্গে তিনি নরসিংদী-১ আসনের সংসদ সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন।
মহিউদ্দিন আহমেদ বলেন, সরকার যখন বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নিয়েছে, তখন একটি প্রতিষ্ঠিত জুট মিলের মেশিনারি ও সম্পদ সরিয়ে নেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের অর্থায়নে প্রতিষ্ঠিত এই শিল্পপ্রতিষ্ঠানের সম্পদ লুটের অভিযোগ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। 

Comments

  • Latest
  • Popular

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

১

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

২

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৩

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৫

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৭

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

৮

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১০
আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন
প্রবীণরা সমাজের বোঝা নন, তারা দেশের অভিজ্ঞ, দক্ষ ও মূল্যবান মানবসম্পদ। পরিবার, সমাজ ও রাষ্ট্রের
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে সিঙ্গাপুরের বিদায়ী
পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী / অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানের মূল চেতনা, জনআকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশাকে ধারণ করে বাংলাদেশ পুলিশকে
ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল
পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদে ৩১ জনকে রদবদল করেছে সরকার। মঙ্গলবার (২২