সোমবার, ২২ জুন, ২০২৬
Monday, 22 June, 2026

বইমেলায় সার্ক কৃষি কেন্দ্রের দুই বইয়ের মোড়ক উন্মোচন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  15 Mar 2026, 15:19

সার্ক কৃষি কেন্দ্র অমর একুশে বইমেলা ২০২৬–এ কৃষি উন্নয়ন ও টেকসই খাদ্যব্যবস্থা বিষয়ক দুটি গুরুত্বপূর্ণ প্রকাশনার মোড়ক উন্মোচন করেছে। শনিবার (১৪ মার্চ) বইমেলা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বই দুটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়।

উন্মোচিত বই দুটি হলো “দক্ষিণ এশিয়ায় সমন্বিত খাদ্য নিরাপত্তা মানদণ্ডের মাধ্যমে কৃষি বাণিজ্য জোরদার” এবং “দক্ষিণ এশিয়ায় কৃষি-খাদ্য ব্যবস্থার টেকসই রূপান্তরের জন্য আগ্রোইকোলজিক্যাল পদ্ধতির প্রসার”। প্রকাশনাগুলোতে দক্ষিণ এশিয়ায় কৃষি বাণিজ্য, খাদ্য নিরাপত্তা মানদণ্ড এবং টেকসই কৃষি ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিরড্যাপ)–এর মহাপরিচালক ড. পি. চন্দ্র শেখারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. হারুনূর রশীদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (লাইভস্টক) ড. মো. ইউনুস আলী। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার কৃষিখাতে বিদ্যমান সাধারণ চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক জ্ঞান বিনিময় ও যৌথ গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষক ও নীতিনির্ধারকদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠলে খাদ্য নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী হবে এবং টেকসই কৃষি উন্নয়ন ত্বরান্বিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে ড. পি. চন্দ্র শেখারা বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কৃষি বাণিজ্য সম্প্রসারণে সমন্বিত খাদ্য নিরাপত্তা মানদণ্ড অত্যন্ত প্রয়োজনীয়। এ ক্ষেত্রে নীতিগত সমন্বয় এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো গেলে আঞ্চলিক খাদ্যবাজারে আস্থা বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।

সভাপতির বক্তব্যে ড. হারুনূর রশীদ বলেন, জলবায়ু পরিবর্তন, ভূমির অবক্ষয় এবং বাজারের অনিশ্চয়তা দক্ষিণ এশিয়ার কৃষিকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আগ্রোইকোলজিক্যাল পদ্ধতি এবং গবেষণাভিত্তিক নীতিমালা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা টেকসই ও সহনশীল কৃষি-খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে।

বই দুটি সম্পাদনা করেছেন ড. হারুনূর রশীদ, ড. মো. ইউনুস আলী, ড. রাজা উল্লাহ খান, ড. মো. আবদুর রাজ্জাক, পলাশ চন্দ্র গোস্বামী এবং মো. আবুল বাশার। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ক্রপস) ড. সিকান্দার খান তানভীর এবং সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (ফিশারিজ) ড. শরীফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র টেকনিক্যাল অফিসার ডা. এএইচএম তাসলিমা আকতার।

Comments

  • Latest
  • Popular

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৫-১৭টি দ্বিপক্ষীয় দলিল

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

ডিক্যাব ও বাংলাদেশ চীন আপন মিডিয়া ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক সই

জাতিসংঘে পররাষ্ট্র প্রতিমন্ত্রী:আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

ওয়াইটিবি'র-এর প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মার্কিন বাণিজ্য চুক্তি বিদেশি বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখবে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী

নেপালের স্পিকারের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি

১০
সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি: নজরুল ইসলাম খান
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, সার্ককে শক্তিশালী করার মাধ্যমে
দক্ষিণ এশিয়ার কৃষি রূপান্তরে সার্কের উদ্যোগে আঞ্চলিক সভা শুরু
সার্ক কৃষি কেন্দ্র আয়োজিত তিন দিনের “সার্ক সদস্য রাষ্ট্রসমূহে পুনরুজ্জীবিত কৃষি পদ্ধতির প্রসার” শীর্ষক ভার্চুয়াল
দক্ষিণ এশিয়ার কৃষিতে টেকসই পরিবর্তনের ডাক সার্কের
“দক্ষিণ এশিয়ায় কৃষি-খাদ্য ব্যবস্থার টেকসই রূপান্তরের জন্য কৃষিবান্ধব পদ্ধতির প্রসার” শীর্ষক সার্ক আঞ্চলিক কর্মশালার উদ্বোধনী
যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: বিমসটেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করা তাঁর সরকারের