রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
Sunday, 20 September, 2026

সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি: নজরুল ইসলাম খান

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  29 Apr 2026, 19:24

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, সার্ককে শক্তিশালী করার মাধ্যমে দক্ষিণ এশিয়ার কৃষিকে আরও শক্তিশালী করা সম্ভব। তিনি বলেন, কৃষি এ অঞ্চলের অর্থনীতির মূলভিত্তি এবং এর টেকসই উন্নয়নে আধুনিকায়নের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে এ খাতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান। বর্তমানে নির্বাচিত বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দক্ষিণ এশিয়াসহ বিশ্বের সকল দেশের সাথে সম্পর্ক জোরদার করার ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবন্ধ। তারই অংশ হিসাবে সার্ক কার্যক্রম পুনরুজ্জীবিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। মঙ্গলবার (২৯ এপ্রিল ২০২৬) ঢাকায় অনুষ্ঠিত ‘ডেভেলপমেন্ট পার্টনারস অ্যান্ড ইনভেস্টরস’ সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সার্ক কৃষি কেন্দ্র (এসএসি), গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন) বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইএফপিআরআই), দক্ষিণ এশিয়ার যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব (সার্ক ও বিমসটেক) রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম বলেন, দক্ষিণ এশিয়ায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবভিত্তিক ও প্রযুক্তিনির্ভর সহযোগিতা বাড়ানো জরুরি। তিনি টেকসই কৃষি উন্নয়নে জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

সার্ক সচিবালয়ের পরিচালক (এআরডি ও এসডিএফ) তানভীর আহমেদ তরফদার বলেন, সার্ক দেশগুলো কৃষিতে অগ্রগতি অর্জন করেছে, তবে টেকসই ফল পেতে সরকারি ও বেসরকারি খাতের অংশীদারত্ব আরও জোরদার করা প্রয়োজন।

আইএফপিআরআই দক্ষিণ এশিয়ার পরিচালক ড. শহিদুর রশীদ কৃষিখাতের বহুমুখী চ্যালেঞ্জ তুলে ধরে সার্ক কৃষি কেন্দ্রের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। গেইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. রুদাবা খন্দকার বলেন, দক্ষিণ এশিয়ার খাদ্যব্যবস্থাকে আরও কার্যকর ও সবার জন্য সাশ্রয়ী করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (লাইভস্টক) ড. মো. ইউনুস আলী আঞ্চলিক সহযোগিতা জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে সার্ক এগ্রিকালচার সেন্টারের পরিচালক ড. মো. হারুনূর রশীদ, সার্ক কৃষি কেন্দ্রের কৌশলগত অগ্রাধিকার তুলে ধরেন এবং অভিন্ন কৃষি চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি টেকসই কৃষি উন্নয়ন ত্বরান্বিত করতে উদ্ভাবন, জলবায়ু সহনশীলতা এবং বিনিয়োগ অংশীদারত্বের ওপর জোর দেন।

উদ্বোধনী পর্ব শেষে বিনিয়োগকারী, উন্নয়ন সহযোগী, গবেষক ও বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন। সেখানে বিভিন্ন প্রস্তাবনা, বিনিয়োগ সম্ভাবনা এবং আঞ্চলিক কৃষি অগ্রাধিকারের ওপর আলোচনা হয়।

Comments

  • Latest
  • Popular

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

যৌথ ঘোষণাপত্রে একমত ব্রিকস

বরিশালে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আইন পেশায় সততা ও ন্যায়বিচারের আদর্শ ধারণের আহ্বান

১০
বইমেলায় সার্ক কৃষি কেন্দ্রের দুই বইয়ের মোড়ক উন্মোচন
সার্ক কৃষি কেন্দ্র অমর একুশে বইমেলা ২০২৬–এ কৃষি উন্নয়ন ও টেকসই খাদ্যব্যবস্থা বিষয়ক দুটি গুরুত্বপূর্ণ
দক্ষিণ এশিয়ার কৃষি রূপান্তরে সার্কের উদ্যোগে আঞ্চলিক সভা শুরু
সার্ক কৃষি কেন্দ্র আয়োজিত তিন দিনের “সার্ক সদস্য রাষ্ট্রসমূহে পুনরুজ্জীবিত কৃষি পদ্ধতির প্রসার” শীর্ষক ভার্চুয়াল
দক্ষিণ এশিয়ার কৃষিতে টেকসই পরিবর্তনের ডাক সার্কের
“দক্ষিণ এশিয়ায় কৃষি-খাদ্য ব্যবস্থার টেকসই রূপান্তরের জন্য কৃষিবান্ধব পদ্ধতির প্রসার” শীর্ষক সার্ক আঞ্চলিক কর্মশালার উদ্বোধনী
যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: বিমসটেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করা তাঁর সরকারের