রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
Sunday, 20 September, 2026

দক্ষিণ এশিয়ার কৃষিতে টেকসই পরিবর্তনের ডাক সার্কের

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  30 Jul 2025, 20:00

“দক্ষিণ এশিয়ায় কৃষি-খাদ্য ব্যবস্থার টেকসই রূপান্তরের জন্য কৃষিবান্ধব পদ্ধতির প্রসার” শীর্ষক সার্ক আঞ্চলিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) ভুটানের থিম্পুতে।

তিন দিনব্যাপী এই কর্মশালাটি সার্ক কৃষি কেন্দ্র (SAC), ঢাকা, ভুটানের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়েলথ হাঙ্গার হিলফি (Welthungerhilfe)-এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। কর্মশালার লক্ষ্য হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিদ্যমান কৃষিবান্ধব নীতি, কর্মসূচি ও বাস্তবচর্চা মূল্যায়ন করা এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে এর বিস্তার ত্বরান্বিত করার উপায় নির্ধারণ করা।

বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কা—এই পাঁচটি সার্ক সদস্য দেশের প্রতিনিধি, কৃষি ও পরিবেশবিষয়ক গবেষক, শিক্ষাবিদ, আন্তর্জাতিক ও দেশীয় বক্তা এবং প্যানেলিস্টরা এই কর্মশালায় অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুটানের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব থিনলে নামগেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক সচিবালয়ের পরিচালক (এআরডি ও এসডিএফ) তানভীর আহমাদ তরফদার এবং ভুটানের কৃষি বিভাগের পরিচালক ইয়োনটেন গিয়ামতশো।

সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশিদ উদ্বোধনী অধিবেশনের সভাপতিত্ব করেন। কর্মশালায় সার্কভুক্ত দেশসমূহের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রায় ৬৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। কর্মশালার শেষ দিনে দক্ষিণ এশিয়ার কৃষি-খাদ্য ব্যবস্থার পরিবেশবান্ধব কৃষি বিষয়ক রূপান্তর ত্বরান্বিত করতে একটি নীতিগত সুপারিশ ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে বলে আশা করা যাচ্ছে।

Comments

  • Latest
  • Popular

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

যৌথ ঘোষণাপত্রে একমত ব্রিকস

বরিশালে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আইন পেশায় সততা ও ন্যায়বিচারের আদর্শ ধারণের আহ্বান

১০
সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি: নজরুল ইসলাম খান
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, সার্ককে শক্তিশালী করার মাধ্যমে
বইমেলায় সার্ক কৃষি কেন্দ্রের দুই বইয়ের মোড়ক উন্মোচন
সার্ক কৃষি কেন্দ্র অমর একুশে বইমেলা ২০২৬–এ কৃষি উন্নয়ন ও টেকসই খাদ্যব্যবস্থা বিষয়ক দুটি গুরুত্বপূর্ণ
দক্ষিণ এশিয়ার কৃষি রূপান্তরে সার্কের উদ্যোগে আঞ্চলিক সভা শুরু
সার্ক কৃষি কেন্দ্র আয়োজিত তিন দিনের “সার্ক সদস্য রাষ্ট্রসমূহে পুনরুজ্জীবিত কৃষি পদ্ধতির প্রসার” শীর্ষক ভার্চুয়াল
যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: বিমসটেক শীর্ষ সম্মেলনে প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করা তাঁর সরকারের