মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
Tuesday, 10 November, 2026
ব্রিফিংয়ে হাসিনাকে ঘিরে একাধিক প্রশ্ন

মানুষজনকে ভ্রমণ করতে হলে ট্রাভেল ডকুমেন্ট লাগে: জয়সোয়াল

প্রতিনিধি নয়াদিল্লি, প্রথম আলো
  10 Nov 2026, 23:30
ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়ালফাইল ছবি: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া ভিডিও থেকে

যাঁকে প্রত্যর্পণ করা হয়, তাঁর পাসপোর্ট থাকা জরুরি কি না, সেটা খুবই ‘টেকনিক্যাল’ প্রশ্ন উল্লেখ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, এর জবাব তাঁর কাছে নেই। যদিও স্বাভাবিক বিবেচনায় তাঁর মনে হয়, মানুষজনকে ভ্রমণ করতে হলে ট্রাভেল ডকুমেন্ট (ভ্রমণ নথি) থাকা দরকার। তাঁর বিবেচনায় সেটাই ধারণা।
আজ মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন জয়সোয়াল। ওই সাংবাদিক বলেন, প্রশ্নটি শেখ হাসিনাকে ঘিরে। কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করতে হলে তাঁর পাসপোর্ট থাকা আবশ্যক কি না।
ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ ও তাঁর পাসপোর্ট চাওয়া নিয়ে একাধিক প্রশ্ন করা হয়। পাসপোর্ট চাওয়া বা জাতীয় পরিচয়পত্র ফেরত চাওয়া প্রসঙ্গে প্রশ্নের উত্তরে জয়সোয়াল শুধু বলেন, বাংলাদেশ কর্তৃপক্ষই এর উপযুক্ত জবাব দিতে পারবে। কাজেই প্রশ্নটা তাঁদের করাই ভালো।
জয়সোয়াল অবশ্য শেখ হাসিনার প্রত্যর্পণ–সম্পর্কিত একাধিক প্রশ্নের জবাবে সেই পুরোনো কথাই নতুন করে বলেন, ‘আমি আগেও বলেছি, এটা আইনগত বিষয়। আইনিভাবেই তা বিবেচিত হবে।’
তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, শেখ হাসিনার পাসপোর্ট–জাতীয় পরিচয়পত্র চাওয়ার বিষয়ে ভারতের কোনো ভূমিকা আছে কি না। দুই দেশের মধ্যে কনস্যুলার পর্যায়ের আসন্ন বৈঠকে বিষয়টি আলোচিত হতে পারে কি না, জানতে চাওয়া হলেও জয়সোয়াল তার সরাসরি উত্তর দেননি। শেখ হাসিনার দাবি ও বাংলাদেশের বক্তব্য নিয়েও তিনি কোনো মন্তব্য করেননি।
ব্রিফিংয়ে গঙ্গা পানিচুক্তি নবায়ন নিয়েও একাধিক প্রশ্ন করা হয়। একজন সাংবাদিক জানতে চেয়েছিলেন, ১২ ডিসেম্বর ৩০ বছরের ওই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। সেই চুক্তি সই করেছিলেন ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রী। অথচ আট মাস হতে চলল বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীদের মধ্যে কথাই হয়নি। তা হলে চুক্তিটি কি গঙ্গার পানিতে ভেসে যাবে? জয়সোয়াল এই প্রশ্নের উত্তরে একটাই কথা বলেন, এ বিষয়ে নতুন কিছু বলার মতো খবর তাঁর কাছে নেই।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নভেম্বর–ডিসেম্বরে ভারত সফরে আসবেন কি না, জানতে চাওয়া হয়েছিল। জয়সোয়াল সে বিষয়েও কোনো আলোকপাত করতে পারেননি।

Comments

  • Latest
  • Popular

ঢাকায় ভিডিও করা চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভারত

১

মানুষজনকে ভ্রমণ করতে হলে ট্রাভেল ডকুমেন্ট লাগে: জয়সোয়াল

২

শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন

৩

কপ৩১ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী কাল তুরস্ক যাচ্ছেন

৪

নতুন পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

৫

জিয়াউর রহমানই ৭ই নভেম্বর এদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করেছিলেন : স্বরাষ্ট্রমন্ত্রী

৬

বাংলাদেশ কো-অপারেটিভ জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ

৭

৭ নভেম্বর: যে বিপ্লব বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস

৮

আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী

৯

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

১০
ব্রিফিংয়ে রণধীর জয়সোয়াল / ঢাকায় ভিডিও করা চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভারত
বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের বদনাম করার জন্য চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলে
ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং
ভারত যুদ্ধ নয়, শান্তি চায় উল্লেখ করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের শান্তির আকাঙ্ক্ষাকে
নেপালের রাষ্ট্রদূত / নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত
বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বলেছেন, ভয়াবহ আকস্মিক বন্যার ধাক্কা সামলে নেপাল ঘুরে দাঁড়াচ্ছে।
ব্রিফিংয়ে হুমায়ুন কবির / সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত
বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট (নতুনভাবে শুরু করা) চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির