বুধবার, ১২ আগস্ট, ২০২৬
Wednesday, 12 August, 2026

আন্দোলনকালে স্টারলিংকের মাধ্যমে ইরানে অপতথ্য ছড়ানো হয়েছে: ঢাকায় ইরানি রাষ্ট্রদূত

প্রথম আলো
  19 Jan 2026, 18:32
ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। আজ সোমবার ঢাকায় ইরান দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ছবি: প্রথম আলো

ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেছেন, ইরানজুড়ে স্টারলিংকের মতো অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপতথ্য ছড়ানো হয়েছে। আর বিক্ষুব্ধ মানুষগুলোকে পুঁজি করে সশস্ত্র প্রশিক্ষণ দিয়ে ইরানজুড়ে হয়েছে সহিংসতা। আর এ কারণেই ইরানে বিক্ষোভে এত মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ সোমবার সকালে ঢাকায় ইরান দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথাগুলো বলেন জলিল রহিমি জাহনাবাদি। দেশটিতে চলমান পরিস্থিতির বিষয়ে ইরান দূতাবাস কয়েকজন গণমাধ্যমকর্মীর সঙ্গে এই মতবিনিময়ের আয়োজন করে।
যুক্তরাষ্ট্রের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট–সেবা স্টারলিংক। দ্রুতগতির ইন্টারনেট–সেবাদাতা স্টারলিংকের মূল প্রতিষ্ঠান স্পেসএক্স। স্পেসএক্সের প্রতিষ্ঠাতা বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি উদ্যোক্তা ও মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তিনি স্পেসএক্সের সিইও।
ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি বলেন, ইরানে সশস্ত্র বিদ্রোহীরাই প্রথমে পুলিশকে আক্রমণ করে। তারপর সেটাকে পুঁজি করে পশ্চিমারা। আর পুরোটাই করা হয়েছে মার্কিনদের সুচারু বুদ্ধিমত্তা আর পরামর্শের মাধ্যমে।
ইরানে সরকারবিরোধী আন্দোলনে গোয়েন্দা ব্যর্থতা নিয়ে করা প্রশ্নে ইরানি রাষ্ট্রদূত সরাসরি জবাব দেননি। জলিল রহিমি জাহনাবাদি বলেন, বিদেশি স্যাটেলাইট দিয়ে প্রোপাগান্ডা ছড়ানো বন্ধ করতে সমর্থ হয়েছে ইরান।
তবে এখন পর্যন্ত এই আন্দোলনে নিহত ব্যক্তিদের সংখ্যা নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারেননি ইরানি রাষ্ট্রদূত।

Comments

  • Latest
  • Popular

তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলন দুটোতেই আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ, এগিয়ে ছাত্রীরা

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

মানব পাচারকারীদের প্রতারণার নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত

রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান ট্রাক সংগীতের আয়োজন

১০
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন।  আজ বাংলাদেশ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ / ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা চাইলেন রাষ্ট্রদূত
ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে যাতায়াত ও পড়াশোনা সহজ করতে অন অ্যারাইভাল ভিসা চেয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইউসেফ
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ রোববার সকালে দেশটির শাহানিয়া এলাকায়
ওয়াইটিবি'র-এর প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আংকারায় বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক গত ১৫ জুন টার্ক অ্যাব্রোড অ্যান্ড রিলেটেড কমিউনিটিজ (ওয়াইটিবি)-এর