বুধবার, ১২ আগস্ট, ২০২৬
Wednesday, 12 August, 2026

বাংলাদেশ ‍দূতাবাস উজবেকিস্তানে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  01 Oct 2025, 06:05

উজবেকিস্তানের তাসখন্দে বাংলাদেশ ‍দূতাবাসে গতকাল (৩০ সেপ্টেম্বর ২০২৫) ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়। রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুর ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নুরুস সালাম এবং বিশেষ অতিথি হিসাবে সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নিলীমা আফরোজ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে ই-পাসপোর্ট এর সুবিধাসমূহের উপর আলোকপাত করে এ সেবা কার্যক্রমের অগ্রগতির বিষয়ে উপস্থিত সকলকে অবহিত করেন। ই-পাসপোর্ট চালুর মধ্য দিয়ে উজবেকিস্তানসহ পার্শ্ববর্তী দেশসমূহে বসবাসরত বাংলাদেশি নাগরিকগণ উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্যে পাসপোর্ট সেবা কার্যক্রমকে আরো গতিশীল ও অর্থবহ করতে সরকারের বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ এর কথা তুলে ধরেন।
 রাষ্ট্রদূত ইসলাম ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধনের দিনটিকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে এর কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও অধিদপ্তরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সরকারের প্রবাসীবান্ধব নীতি ও কার্যক্রমের বর্ণনা দিয়ে প্রবাসীদের কল্যাণ ও সুরক্ষা বিধানে তিনি সরকারের প্রতিশ্রুতি পুন:ব্যক্ত করেন। দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে বৈষম্যহীন সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আরো বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান।
উপস্থিত প্রবাসী বাংলাদেশিগণ ই-পাসপোর্ট চালুর এ উদ্যোগের প্রশংসা করে সরকারের প্রতি তাদের কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব শুকলা বনিক।
 

 

Comments

  • Latest
  • Popular

তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলন দুটোতেই আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

এসএসসি ও সমমানে পাসের হার ৬২.২৫ শতাংশ, এগিয়ে ছাত্রীরা

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

মানব পাচারকারীদের প্রতারণার নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত

রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান ট্রাক সংগীতের আয়োজন

১০
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন।  আজ বাংলাদেশ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ / ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা চাইলেন রাষ্ট্রদূত
ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে যাতায়াত ও পড়াশোনা সহজ করতে অন অ্যারাইভাল ভিসা চেয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইউসেফ
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ রোববার সকালে দেশটির শাহানিয়া এলাকায়
ওয়াইটিবি'র-এর প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আংকারায় বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক গত ১৫ জুন টার্ক অ্যাব্রোড অ্যান্ড রিলেটেড কমিউনিটিজ (ওয়াইটিবি)-এর