সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
Monday, 12 October, 2026

ওমানের শ্রমমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা: শিগগিরই উন্মুক্ত হচ্ছে ওয়ার্ক ভিসা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  27 Jan 2026, 16:48

ওমানের শ্রমমন্ত্রী ড.মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদির সাথে গতকাল বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুলের বৈঠক অনুষ্ঠিত হয়। সৌদি আরবের রিয়াদে গ্লোবাল লেবার মার্কেট সম্মেলনের ফাঁকে এই বৈঠক হয়। এসময় অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণে ওমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন ড. আসিফ নজরুল।
উপদেষ্টা বাংলাদেশি দক্ষকর্মী যেমন প্রকৌশলী, চিকিৎসক, নার্সরাও যাতে ওমানের শ্রমবাজারে প্রবেশ করতে পারে এর জন্যও ওমানের মন্ত্রীর সাথে আলোচনার পাশাপাশি অদক্ষ, আধাদক্ষ কর্মী ভিসার ওপর স্থগিতাদেশের পর্যালোচনার অনুরোধ জানান।
ওমানের শ্রমমন্ত্রী জানান বিদ্যমান অনিয়মিত ও আনডকুমেন্টেড প্রবাসী কর্মীদেরকে নিয়মিতকরণের বিষয়টি প্রাধান্য দিয়ে ২০২৩ থেকে সাময়িকভাবে অদক্ষ ও আধাদক্ষ কর্মীদের জন্য নতুন ওয়ার্ক ভিসা স্থগিত রাখা হয়। তিনি আগামী দুমাসের মধ্যে বাংলাদেশের জন্য ওয়ার্ক ভিসা পূণরায় চালু করার আশ্বাস দেন।
উপদেষ্টা আসিফ নজরুল অভিবাসন ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, আইনি সংস্কার, কর্মী প্রেরণের পূর্বে দক্ষতা যাচাই, প্রাক-বহির্গমন প্রশিক্ষণের মাধ্যমে স্বাগতিক দেশের ভাষা, সংস্কৃতি ও আইন-কানুন সম্পর্কে আলোচনা করেন।
প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল চলতি বছরের প্রথমার্ধে মাস্কাটে যৌথ কারিগরি কমিটির (জেটিসি) পরবর্তী অধিবেশন আহ্বানের প্রস্তাব করেন। তাছাড়া, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং শ্রম সহযোগিতা বৃদ্ধির জন্য ইতোমধ্যে চূড়ান্তকৃত সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য ওমানের শ্রমমন্ত্রীকে আহ্বান জানান।

Comments

  • Latest
  • Popular

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

১

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

২

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৩

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৬

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৭

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৯

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

১০
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ইরানের রাষ্ট্রদূতের, মধ্যপ্রাচ্য উত্তেজনার অবসান প্রত্যাশা ঢাকার
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি।
হরমুজ দিয়ে বাংলাদেশের এলএনজিবাহী জাহাজ চলাচলে অসুবিধা হবে না: ইরানের রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের এলএনজি বহনকারী জাহাজ
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন।  আজ বাংলাদেশ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ / ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা চাইলেন রাষ্ট্রদূত
ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে যাতায়াত ও পড়াশোনা সহজ করতে অন অ্যারাইভাল ভিসা চেয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইউসেফ