সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
Monday, 24 August, 2026

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  10 Jan 2026, 22:06
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফাইল ছবি

বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তারেক রহমান। শুক্রবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানানো হয়।
বিএনপির গুলশান কার্যালয়ে বৈঠক শেষে রাত সাড়ে ১০টার পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের গঠনতন্ত্র অনুযায়ী ইতিমধ্যে তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় স্থায়ী কমিটি সন্তোষ প্রকাশ করেছে। চেয়ারম্যান হিসেবে তিনি যেন সফল হতে পারেন, সে জন্য সবাই দোয়া করেছেন।
গত ৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু হয়। এর ১০ দিনের মাথায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে দলের সর্বোচ্চ পদে দায়িত্ব দেওয়া হলো।
রাতের এই বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমদ এবং এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
তারেক রহমানের রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯৮৮ সালে। বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সদস্য হিসেবে তাঁর নাম তালিকাভুক্ত হয়। জাতীয় রাজনীতিতে তাঁর প্রভাব দৃশ্যমান হতে শুরু করে ২০০১ সালের জাতীয় নির্বাচনের সময় থেকে। ওই সময় বিএনপির নির্বাচনী কৌশল, মাঠে দলকে সংগঠিত করার ক্ষেত্রে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। তারেক রহমান ২০০২ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মনোনীত হন। এরপর ২০০৯ সালে দলের পঞ্চম জাতীয় সম্মেলনে তিনি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত
২০০৭ সালের ১১ জানুয়ারি সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিক পটপরিবর্তন ঘটে। ওই বছরের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ ১৮ মাস কারাবাসের পর ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে উচ্চ আদালত থেকে জামিন পেয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। লন্ডনে অবস্থানকালেই ২০১৮ সালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়া কারারুদ্ধ হলে তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করা হয়। তিনি যুক্তরাজ্য থেকেই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দলের তৃণমূল নেতা–কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং দল পরিচালনা করেন।
দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন। সেদিন বিমানবন্দর থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন সড়কে নেতা-কর্মীদের ঢল নামে। পরে পূর্বাচলে আয়োজিত বিশাল সংবর্ধনায় অংশ নেন তিনি।

Comments

  • Latest
  • Popular

মালয়েশিয়া শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা প্রকাশে বায়রা সদস্যদের গভীর উদ্বেগ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ

অপরাধীদের গ্রেফতারে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সাধারণ মানুষের সেবা নিশ্চিতকরণে কঠোর নির্দেশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করবো: নতুন চেয়ারম্যান

১০
অপরাধীদের গ্রেফতারে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা মেট্রোপলিটন এলাকাসহ সারাদেশে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা
তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সাধারণ মানুষের সেবা নিশ্চিতকরণে কঠোর নির্দেশ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ বিকালে রাজধানীর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর আওতাধীন তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
ঢাকা, ২১ আগস্ট, ২০২৬ (বাসস) : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন চার মন্ত্রী ও
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
ঢাকা, ২১ আগস্ট, ২০২৬ (বাসস) : বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল