বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
Wednesday, 23 September, 2026

যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন আজ ঢাকায় পৌঁছেছেন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  12 Jan 2026, 21:30

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং তার স্ত্রী মিসেস ডিয়ান ডাও আজ ঢাকায় পৌঁছেছেন।
রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন,
“বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতে পারা আমার জন্য সম্মানের বিষয়। আমি আমাদের দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি এগিয়ে নিতে আগ্রহী। আমার স্ত্রী এবং আমি এমন একটি দেশে ফিরে আসতে পেরে আনন্দিত, যে দেশের সঙ্গে আমাদের অনেক সুন্দর স্মৃতি জড়িয়ে আছে।”  ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে গত বছরের ১৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সিনেট রাষ্ট্রদূত হিসেবে অনুমোদন দেন।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন সর্বশেষ জানুয়ারি থেকে অক্টোবর ২০২৫ পর্যন্ত আর্মস কন্ট্রোল অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেটের দায়িত্ব পালনকারী ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কাজ করেন। এ দায়িত্বে তিনি নিরাপত্তা সহযোগিতা, নিরাপত্তা সহায়তা, সন্ত্রাসবাদ দমন, মাদকবিরোধী কার্যক্রম এবং অস্ত্র বিস্তার রোধে ডিপার্টমেন্ট অফ স্টেটের বৈশ্বিক কার্যক্রম তদারকি করেন।
সিনিয়র ফরেন সার্ভিসের একজন পেশাদার সদস্য হিসেবে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন পূর্বে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের কমান্ডারের পররাষ্ট্রনীতি উপদেষ্টা হিসেবে এবং বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতাবাসে কাউন্সেলর ফর পলিটিকাল অ্যান্ড ইকোনোমিক অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ফিলিপাইন, এল সালভাদর ও ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের মিশনগুলোতেও বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রে তার অন্যান্য দায়িত্বের মধ্যে রয়েছে পলিটিকাল–মিলিটারি অ্যাফেয়ার্স ব্যুরোর অফিস অফ রিজিওনাল সিকিউরিটি অ্যান্ড আর্মস ট্রান্সফারস–এর ডেপুটি ডিরেক্টর, উত্তর কোরিয়া নীতি–বিষয়ক বিশেষ প্রতিনিধির বিশেষ সহকারী, যুক্তরাষ্ট্রের হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসের পররাষ্ট্রবিষয়ক কমিটিতে ফেলো এবং সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া বিষয়ক ব্যুরোতে বাংলাদেশ কান্ট্রি অফিসার। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ফেডারেল লেবার রিলেশনস অথরিটির অধীন ফরেন সার্ভিস ইমপাসেস ডিসপিউটস প্যানেলে কর্মরত দুইজন পেশাদার কূতনৈতিক সদস্যের একজন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ন্যাশনাল ওয়ার কলেজের ডিস্টিংগুইশড গ্র্যাজুয়েট রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন জাতীয় নিরাপত্তা কৌশল বিষয়ে মাস্টার অব সায়েন্স ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া তিনি টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিষয়ে মাস্টার অব সায়েন্স এবং রাইস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও ম্যানেজেরিয়াল স্টাডিজ বিষয়ে ব্যাচেলর অব আর্টস ডিগ্রি অর্জন করেছেন। তিনি স্প্যানিশ, জার্মান ও ভিয়েতনামি ভাষায় দক্ষ এবং ফরাসি, জাপানি ও পর্তুগিজ ভাষা অধ্যয়ন করেছেন। ২০০২ সালে ফরেন সার্ভিসে যোগদানের আগে তিনি হিউস্টন ও নিউইয়র্ক সিটিতে একজন ব্যবস্থাপনা পরামর্শক হিসেবে কাজ করেছেন।

Comments

  • Latest
  • Popular

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

১০
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট
প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ
বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশে মাতৃ-নবজাতক-শিশুস্বাস্থ্যসেবা শক্তিশালী করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ মার্কিন ডলারের (২৯ কোটি
ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং যুক্তরাষ্ট্রের জ্বালানমন্ত্রী ক্রিস রাইট (Chris Wright)-এর মধ্যে