বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
Wednesday, 23 September, 2026

ভেনেজুয়েলার ঘটনা উদ্বেগের সঙ্গে দেখছে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  05 Jan 2026, 19:54
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের পর সেই ছবি নিজের ট্রুথ সোশ্যালে প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ভেনেজুয়েলায় সাম্প্রতিক পরিস্থিতি উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ।
লাতিন আমেরিকার দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে মার্কিন বাহিনী আটক করার দুদিন পর আজ সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়।
বিজ্ঞপ্তিতে ভেনেজুয়েলার ঘটনাপ্রবাহের বিষয়ে কিছু উল্লেখ না করে বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে যে দেশগুলোর মধ্যে সব বিরোধের ক্ষেত্রে কূটনীতি ও সংলাপই সমাধানের পথ।
পাশাপাশি জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক আইনের মূলনীতি মেনে চলার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতির কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে নিকোলা মাদুরো এবং তাঁর স্ত্রীকে আটক করে। মাদুরোকে যুক্তরাষ্ট্রে এনে নিউইয়র্কের ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। মাদক পাচার এবং এর মাধ্যমে সন্ত্রাসী তৎপরতায় অর্থ জোগানের অভিযোগে তাঁকে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া চলছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির স্ক্রিনশট

চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের এই অভিযানের নিন্দা জানিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, এই ধরনের পদক্ষেপ একটি দেশের সার্বভৌমত্বের ওপর আঘাতের শামিল এবং এর মধ্য দিয়ে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়েছে। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির বিভিন্ন নেতাও ট্রাম্পের এই পদক্ষেপের সমালোচনা করছেন।

Comments

  • Latest
  • Popular

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

১০
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট
প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ
বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশে মাতৃ-নবজাতক-শিশুস্বাস্থ্যসেবা শক্তিশালী করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ মার্কিন ডলারের (২৯ কোটি
ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং যুক্তরাষ্ট্রের জ্বালানমন্ত্রী ক্রিস রাইট (Chris Wright)-এর মধ্যে