শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
Saturday, 17 October, 2026

মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার গোলাম সারোয়ার

কূটনৈতিক প্রতিবেদক
  07 Sep 2020, 23:57
মো. গোলাম সারোয়ার। ছবি : সংগৃহীত
ওমানে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত মো. গোলাম সারোয়ারকে মালয়েশিয়ায় বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। পেশাদার কূটনীতিক গোলাম সারোয়ার বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের দশম ব্যাচের কর্মকর্তা। কূটনীতিক জীবনে তিনি ইয়াঙ্গুন, কুয়ালালামপুর, কাঠমান্ডু, ওয়াশিংটন ডিসি এবং জেদ্দায় বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেছেন। তার বর্তমান কার্যভারের পূর্বে তিনি সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং আইসল্যান্ডের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকসহ (দণি পূর্ব এশিয়া) বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। মো. গোলাম সারোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর অর্জন করেন এবং বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইনস্টিটিউটের (আইসিএবি) অধীনে নিবন্ধ সম্পন্ন করেন। তিনি জার্মানি ও যুক্তরাষ্ট্র থেকে কূটনৈতিক প্রশিক্ষণ নিয়েছেন।

Comments

  • Latest
  • Popular

সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ

২

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

৩

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

৪

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৫

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৭

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৯

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

১০
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রী ও
বাংলাদেশ-ইন্দোনেশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যে হালাল পণ্যের বড় সম্ভাবনা
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে গতানুগতিক বাণিজ্যের বাইরে হালাল পণ্যের বড় সম্ভাবনা দেখছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার
সংসদে পররাষ্ট্রমন্ত্রী / সাড়ে তিন লাখের তথ্য যাচাই করে আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক বলছে মিয়ানমার
এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিয়ানমারে পাঠানো রোহিঙ্গাদের তালিকার মধ্যে মাত্র সাড়ে তিন লাখ
রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে তারা বাংলাদেশের নাগরিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যেসব রোহিঙ্গা সৌদি আরবে গিয়েছিলেন, তাঁদের