শুক্রবার, ০১ মে, ২০২৬
Friday, 01 May, 2026

এবার পাকিস্তানকে সতর্ক করলেন জয়শঙ্কর

ঢাকা ডিপ্লোমেট আন্তর্জাতিক ডেস্ক:
  29 Sep 2024, 13:54
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর.................................ছবি: সংগৃহীত

পাকিন্তান যদি আবারও সন্ত্রাসবাদ নীতিতে পুরাতন পদ্ধতি অনুসরণ করে তাহলে ইসলামাবাদকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জাতিসংঘের সাধারণ পরিষদে ৭৯তম অধিবেশনে বক্তৃতাকালে পাকিস্তানের কঠোর সমালোচনা করেছেন তিনি। খবর এনডিটিভি’র।

জয়শঙ্কর তার ২০ মিনিটের বক্তৃতার শেষের দিকে পাকিস্তানের সমস্যা তুলে ধরে বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই পাকিস্তান যদি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের দিকে হাঁটে তাহলে সেক্ষেত্রে তারা সফল হবে না।

তিনি আরও বলেন, ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর বর্তমান সময়ে দেশটির সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় তারা এ থেকে উত্তোরণের চেষ্টার পথে না গিয়ে ধ্বংসের পথে হাঁটছে।

জয়শঙ্কর তার বক্তৃতায় বলেন, অনেক দেশ নিজেদের সংযত করতে না পারলে পিছিয়ে যায়। আবার কেউ আছে সচেতনার সঙ্গে নিজেদের ধ্বংসের দিকে নিয়ে যেতে পছন্দ করে। পাকিস্তান হলো আমাদের যেরকম একটি প্রতিবেশী দেশ। তাদের এমন বিতর্কিত কর্মকাণ্ড প্রতিবেশীরকে সমস্যায় ফেলবে।

ভারতের পরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের ভূমি নিয়ে কথা বলেছেন। এব্যাপারে আমরা তাদেরকে সতর্ক করে দিচ্ছি।

এর আগে জাতিসংঘে নিযুক্ত ভারতের ফাস্ট সেক্রেটারি ভাবিকা মঙ্গলানন্দন তার বক্তৃতায় পাকিস্তানকে বৈশ্বিক সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ করেন বলেন, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাধেও পাকিস্তানের জড়িত থাকার দীর্ঘ ইতিহাস রয়েছে।

২০১৯ সালে ভারত সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা অর্থাৎ সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ তুলে নেয়ার সিদ্ধান্তকে পাকিস্তানের প্রধানমন্ত্রী সমালোচনা করায় তার পাল্টা প্রতিক্রিয়ায় ভাবিকা মঙ্গলানন্দন এসব কথা বলেন।

ভাবিক বলেন, পাকিস্তান সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়, তাদের সন্ত্রাসবাদের কথা সবার জানা, যে দেশে মাদকের কারবার চলে, তাদের কী করে সাহস হয় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতকে নিয়ে সমালোচনা করার।

ভারতের এই প্রতিনিধি বলেন, পাকিস্তানের চিত্র আসলে কেমন, তা সবারই জানা। এই প্রসঙ্গে তিনি ২০০১-এর সংসদ হামলা ও ২০০৮ সালের মুম্বাই হামলার কথা তুলে ধরেন।

Comments

  • Latest
  • Popular

সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি: নজরুল ইসলাম খান

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি মূল্যের সম্পদ জব্দ

দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিয়োগ

সেরোভ একাডেমি অব ফাইন আর্টস-এর আয়োজনে দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য “বৈশাখী শিশু উৎসব ২০২৬”

সাইবার আইনের অপব্যবহার আগের সরকারের দমন–পীড়নেরই পুনরাবৃত্তি: এইচআরডব্লিউ

ঢাকায় “গার্ডেন অব মেমোরি” বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

টোকিও দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক   বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানো নিয়ে মতবিনিময় সভা

ঢাকার ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করে তেহরান: ইরান দূতাবাস

কূটনীতিতে 'Banquet' বা 'রাষ্ট্রীয় ভোজসভা ' বলতে কি বুঝায়?

কূটনীতিতে 'দ্বিপাক্ষিক ' বলতে কি বুঝায়?

১০
নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দেশটির
ভারত সফরে যা যা করবেন পুতিন
দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার ভারত যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে
পুতিনের ভারত সফর: প্রতিরক্ষা ও সামরিক বাণিজ্যে সম্ভাব্য আলোচনা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকে কেন্দ্র করে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা কেনাসহ ভারত–রাশিয়া সামরিক
দীর্ঘ জীবনের সূত্র জানালেন শতবর্ষী মাহাথির মোহাম্মদ
দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকার সূত্রটা কী? এককথায় মাহাথির মোহাম্মদের জবাবটা হলো, শরীর ও মন—দুটিকেই সব