শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
Friday, 21 August, 2026

দীর্ঘ জীবনের সূত্র জানালেন শতবর্ষী মাহাথির মোহাম্মদ

আল–জাজিরা
  29 Sep 2025, 01:03
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ছবি: এএফপি

দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকার সূত্রটা কী? এককথায় মাহাথির মোহাম্মদের জবাবটা হলো, শরীর ও মন—দুটিকেই সব সময় কাজের মধ্যে রাখতে হবে। তাহলেই মিলবে দীর্ঘ জীবন। তিনি নিজেও এর ব্যতিক্রম নন। সুস্থতা নিয়ে মাহাথিরের ভাষ্য, ‘আসল বিষয়টা হলো, আমি সব সময় কাজ করি। বিশ্রাম নিই না।’
আজ আমরা যে আধুনিক মালয়েশিয়াকে দেখতে পাই, তার পেছনে বড় অবদান রয়েছে মাহাথিরের। আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে পরিচিতি রয়েছে তাঁর। এ সফলতার জন্য বহুবার নিজের শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনকে কৃতিত্ব দিয়েছেন মাহাথির। শৃঙ্খলায় মোড়া পথে চলে গত ১০ জুলাই জীবনের শততম বছর পেরিয়েছেন তিনি।
এই জন্মদিন ঘিরেই কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন মাহাথির। আজ রোববার তা প্রকাশ করা হয়েছে। সেখানেই দীর্ঘ জীবনের সূত্র জানিয়েছেন তিনি। আলাপ করেছেন মালয়েশিয়ার অর্থনীতি, বর্তমান বিশ্বের রাজনৈতিক হালচাল, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংসতাসহ নানা বিষয় নিয়ে।
মাহাথির ২৪ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বৈশ্বিক রাজনীতিতে নানা মোড়বদল দেখেছেন। আল-জাজিরাকে মাহাথির জানান চীন নিয়ে নিজের আশাবাদের কথা। তাঁর ধারণা, যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের ‘১ নম্বর’ দেশ হবে চীন। যুক্তরাষ্ট্রকে ধরে ফেলতে তাদের ১০ বছর লাগবে। তারপর চীনারা মার্কিনদের ছাড়িয়ে যাবে।
যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনীতি নিয়ে মোটেও সন্তুষ্ট নন মাহাথির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর যে পাল্টা শুল্ক আরোপ করেছেন, তাতে যুক্তরাষ্ট্রের ক্ষতি হবে বলে মনে করেন তিনি। বলেন, বাকি বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারবে না মার্কিন প্রশাসন। আর গাজায় চলমান ইসরায়েলের জাতিগত নিধন বিশ্ব শত শত বছর ধরে মনে রাখবে বলে বিশ্বাস মাহাথিরের।
মাহাথিরের জন্ম ১৯২৫ সালে। শত বছর পেরোলেও এখনো প্রতিদিন ব্যায়াম করেন, কাজে যান। আমন্ত্রণ পেলে বক্তৃতা দেন বিদেশে গিয়েও। সাক্ষাৎকারের শেষভাগে দীর্ঘ জীবন পেতে কম খাওয়ার পরামর্শ দেন তিনি। বলেন, ‘আমার মায়ের সবচেয়ে সেরা উপদেশটা ছিল—যখন খাবার সুস্বাদু লাগবে, খাওয়া বন্ধ করো।’

(সূত্র: প্রথম আলো)

Comments

  • Latest
  • Popular

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করবো: নতুন চেয়ারম্যান

বিগত সরকারের মত মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটের আলামত দেখতে পাচ্ছি : ফখরুল ইসলাম

কলকাতার আবাসিক হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধিতে বিটুবি টাস্কফোর্স গঠনের প্রস্তাব ভারতীয় ব্যবসায়ীদের

বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা

প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

১০
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই
মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক আজ শুক্রবার একটি যৌথ
যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। আজ সোমবার রাজা তৃতীয় চার্লসের
নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দেশটির
ভারত সফরে যা যা করবেন পুতিন
দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার ভারত যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে