রোববার, ০৪ অক্টোবর, ২০২৬
Sunday, 04 October, 2026

৪০ বছর ধরে ক্ষমতায় থাকা উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে আবার লড়াইয়ের ঘোষণা মুসোভেনির

আল জাজিরা
  30 Jun 2025, 14:38
উগান্ডার প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসোভেনি।ফাইল ছবি: রয়টার্স

আফ্রিকার দেশ উগান্ডায় আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসোভেনি। এর মধ্য দিয়ে মুসোভেরি দেশটিতে তাঁর প্রায় চার দশকের শাসনামল আরও দীর্ঘ করতে চাইছেন।
মুসোভেনির বয়স এখন ৮০ বছর। গত রাতে প্রেসিডেন্ট মুসোভেনি ঘোষণা দেন, আসছে বছরের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি লড়বেন। প্রতিনিধিত্ব করবেন নিজের দল ন্যাশনাল রেজিস্ট্যান্স মুভমেন্টের (এনআরএম)।
টানা পাঁচ বছরের গৃহযুদ্ধের অবসানের মধ্য দিয়ে ১৯৮৬ সালে উগান্ডায় ক্ষমতায় বসেছিলেন মুসোভেনি। এর পর থেকে তিনি দেশটির প্রেসিডেন্টের পদে আছেন।
এনআরএম দুই দফায় দেশের সংবিধান সংশোধন করে প্রেসিডেন্টের মেয়াদকাল আর বয়স নিয়ে বিদ্যমান সীমা তুলে নিয়েছে। এর ফলে উগান্ডার প্রেসিডেন্ট পদে মুসোভেনির রয়ে যাওয়ার ক্ষেত্রে আইনি ও সাংবিধানিক কোনো বাধা নেই।
অধিকার গোষ্ঠীগুলো মুসোভেনির বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী ব্যবহার করে ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভিন্নমত দমন এবং শাসনক্ষমতা পাকাপোক্ত করার অভিযোগ এনেছে। যদিও মুসোভেনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।
প্রেসিডেন্ট মুসোভেনি বলেন, উগান্ডাকে পরবর্তী পাঁচ বছরের মধ্যে ৫০ হাজার কোটি ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে চান তিনি। এ জন্য আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন।
উগান্ডার সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটির মোট দেশজ উৎপাদন ৬ হাজার ৬০০ কোটি ডলারের কম। আসছে জানুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশটির ভোটাররা নতুন প্রেসিডেন্ট ও সংসদ সদস্য বেছে নেবেন।
বিশ্লেষকেরা বলছেন, প্রায় চার দশক ক্ষমতায় থাকা মুসোভেনির সামনে এবারের নির্বাচনে অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন বিরোধী নেতা ববি ওয়াইন। তাঁর আসল নাম রবার্ট কায়াগুলানয়ি। ৪৩ বছর বয়সী ববি একসময় জনপ্রিয় পপ তারকা ছিলেন। পরে রাজনীতিতে আসেন। উগান্ডার মানুষের কাছে ববির জনপ্রিয়তা বেশ।
এর আগে ২০২১ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ে হেরে গিয়েছিলেন ববি ওয়াইন। তখন তিনি ব্যাপক জালিয়াতি, ভোটের ব্যালট টেম্পারিং এবং নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছিলেন। আসছে জানুয়ারির নির্বাচনে আবারও লড়াই করার ঘোষণা দিয়েছেন ববি।
নির্বাচনের আগেই পার্লামেন্টে নতুন একটি আইন পাস হওয়া নিয়ে কয়েক মাস ধরে উগান্ডার রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে। ওই আইনে সামরিক আদালতে বেসামরিক নাগরিকদের বিচারের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে জানুয়ারিতে দেশটির সুপ্রিম কোর্ট এটিকে অসাংবিধানিক ঘোষণা করেছিল।

Comments

  • Latest
  • Popular

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

২

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

৩

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৬

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

৭

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

৮

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৯

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১০
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আলজেরিয়া হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আবুধাবির ধারাবাহিক ‘উসকানিমূলক
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই
মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক আজ শুক্রবার একটি যৌথ
যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। আজ সোমবার রাজা তৃতীয় চার্লসের
নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দেশটির