শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
Saturday, 17 October, 2026

ভারত সফরে যা যা করবেন পুতিন

ডেইলি স্টার, ঢাকা
  04 Dec 2025, 22:14
রুশ প্রেসিডেন্ট পুতিন। ছবি: এএফপি

দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার ভারত যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারত্বের ২৫তম বার্ষিকী উদযাপন করতেই মূলত পুতিনের এ সফর।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রায় ৩০ ঘণ্টা ভারতে অবস্থান করবেন পুতিন। এ সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা, ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া, ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনাসহ নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে যাবেন পুতিন।
প্রথম দিন
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ উড়োজাহাজে দিল্লি পৌঁছাবেন পুতিন। এরপর ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন লোক কল্যাণ মার্গে একান্ত নৈশভোজে যোগ দেবেন।
দ্বিতীয় দিন
সফরের দ্বিতীয় দিন শুক্রবার প্রায় পুরোটা সময় ব্যস্ততার মধ্য দিয়ে পার করবেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
• সকালে রাষ্ট্রপতি ভবনে তিন বাহিনীর গার্ড অব অনার গ্রহণ করবেন।
• এরপর রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন।
• শ্রদ্ধা নিবেদন শেষে হায়দ্রাবাদ হাউসে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
• সম্মেলন শেষে দুপুরে যৌথ বিবৃতি দেবেন দুই নেতা।
• রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আরটির নতুন ভারতীয় চ্যানেল চালু করবেন।
• বিকেলে ভারত মণ্ডপে ভারত-রাশিয়া ব্যবসা ফোরামে ভাষণ দেবেন পুতিন।
• এরপর শিল্পখাতের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।
• সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেবেন পুতিন।
• রাতেই মস্কোর উদ্দেশে রওনা দেবেন রুশ প্রেসিডেন্ট।
পুতিনের এই সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, প্রযুক্তি, বাণিজ্য, মহাকাশ ও কৌশলগত সহযোগিতা সংক্রান্ত বিষয় চুক্তি হতে পারে বলে জানা গেছে।

Comments

  • Latest
  • Popular

সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ

২

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

৩

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

৪

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৫

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৭

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৯

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

১০
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আলজেরিয়া হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আবুধাবির ধারাবাহিক ‘উসকানিমূলক
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই
মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক আজ শুক্রবার একটি যৌথ
যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। আজ সোমবার রাজা তৃতীয় চার্লসের
নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দেশটির