শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
Friday, 21 August, 2026

তারেক রহমানকে সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের অভিনন্দন

কূটনৈতিক  প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  19 Feb 2026, 19:36
তারেক রহমানকে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিনের শুভেচ্ছাবার্তা ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স অ্যাকাউন্ট থেকে নেওয়া

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘদিনের গঠনমূলক সহযোগিতা আরও গভীর করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার পারমেলিনের শুভেচ্ছাবার্তা–সংবলিত চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
চিঠিতে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট লিখেছেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় সুইস সরকারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত। সর্বোচ্চ পর্যায়ের এই দায়িত্বপূর্ণ পদে দায়িত্ব ও কর্তব্য গ্রহণের প্রাক্কালে আপনার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।’
সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট আরও লিখেছেন, ‘আপনার এই নিয়োগ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সূচনা করেছে। আমি বিশ্বাস করি, আপনার নেতৃত্ব দেশের অব্যাহত অগ্রগতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’
পারমেলিন বলেছেন, ‘আমি আমাদের দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনার দিকে আগ্রহভরে চেয়ে আছি। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতা আরও গভীর করার প্রত্যাশা করছি।’
১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয় বিএনপি। এরপর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

Comments

  • Latest
  • Popular

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করবো: নতুন চেয়ারম্যান

বিগত সরকারের মত মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটের আলামত দেখতে পাচ্ছি : ফখরুল ইসলাম

কলকাতার আবাসিক হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধিতে বিটুবি টাস্কফোর্স গঠনের প্রস্তাব ভারতীয় ব্যবসায়ীদের

বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা

প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

 স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির    বৈঠকে মাদক নির্মূল  ও জুয়া বন্ধের আহবান

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

১০
বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা
বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক আরো শক্তিশালী করতে তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও ফিনটেক
রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
মহান দেশপ্রেমিক যুদ্ধের লক্ষ লক্ষ শহীদ ও নিহত মানুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং ১৯৪১
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি
গণতান্ত্রিক উত্তরণের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে জার্মানি ও ইউরোপ অত্যন্ত আগ্রহী বলে
দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও রাশিয়া
জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ এবং শিক্ষার ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ