বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
Wednesday, 23 September, 2026
ভিডিও বার্তায় মার্কিন রাষ্ট্রদূত

আমরা সবাই মিলেমিশে কাজ করব, একে অপরের থেকে শিখব

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  27 Jan 2026, 00:23
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তাঁর স্ত্রী ডিয়েন ডাও ছবি: ভিডিও থেকে নেওয়া

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, ‘আমরা সবাই মিলেমিশে কাজ করব। একে অপরের থেকে শিখব।’ সোমবার সন্ধ্যায় ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি বাংলায় দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে এ আশাবাদ ব্যক্ত করেছেন।
ভিডিও বার্তায় মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, ‘হ্যালো, আমি ব্রেন্ট ক্রিস্টেনসেন, ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত। ইনি আমার স্ত্রী ডিয়েন। বাংলাদেশে ফিরে আসতে পেরে আমরা আনন্দিত। আমি ২০০৪ সালে প্রথম বাংলাদেশে এসেছিলাম। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত স্ত্রী ডিয়েনকে সঙ্গে নিয়ে বাংলাদেশে একজন কূটনীতিক হিসেবে আমার এখানে বসবাস আর কাজ করার সৌভাগ্য হয়েছে। বাংলাদেশের মানুষের সৌজন্যবোধ, শক্তি আর দৃঢ়তা আমাদের ওপর গভীর ও স্থায়ী প্রভাব ফেলেছে।’
রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেছেন, ‘আমি আবার এ দেশে ফিরে এসেছি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক শক্তিশালী করতে আমি প্রস্তুত আছি। দুই দেশের অভিন্ন সমৃদ্ধি, নিরাপত্তা ও সম্ভাবনাকে এগিয়ে নিতে আমার দূতাবাসের সবাই এবং আমি বাংলাদেশের মানুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করব। আমরা সবাই মিলেমিশে কাজ করব এবং একে অপরের থেকে শিখব।’

Comments

  • Latest
  • Popular

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

১০
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট
প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ
বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশে মাতৃ-নবজাতক-শিশুস্বাস্থ্যসেবা শক্তিশালী করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ মার্কিন ডলারের (২৯ কোটি
ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং যুক্তরাষ্ট্রের জ্বালানমন্ত্রী ক্রিস রাইট (Chris Wright)-এর মধ্যে