শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
Saturday, 08 August, 2026

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত

বাসস, ঢাকা
  30 Jan 2026, 02:43
বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ছবি: তারেক রহমানের ফেসবুক পোস্ট থেকে নেওয়া


ভারতের পার্লামেন্টের উচ্চ ও নিম্ন—দুই কক্ষেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, বুধবার লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের পর সেক্রেটারি জেনারেল এ ভাষণের লিখিত অনুলিপি উপস্থাপন করেন।
ভারতীয় লোকসভার স্পিকার ওম বিড়লা খালেদা জিয়া ও ভারতের আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির মৃত্যুতে শোকবার্তা পাঠ করেন। তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদার করতে খালেদা জিয়ার ভূমিকা সব সময় স্মরণীয় হয়ে থাকবে।
পিটিআইয়ের আরেক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাজ্যসভার অধিবেশনে খালেদা জিয়া ও রাজ্যসভার সাবেক দুই সদস্যের জন্য শোক প্রস্তাব তোলা হয়। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন তাঁদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন। পরে প্রয়াত ব্যক্তিদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
রাজ্যসভার চেয়ারম্যান বলেন, সেক্রেটারি জেনারেল প্রয়াত ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাছে গভীর শোক ও সহানুভূতির বার্তা পৌঁছে দেবেন। তিনি বলেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।’
সিপি রাধাকৃষ্ণন খালেদা জিয়ার প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার দায়িত্বে থাকাকালীন সংক্ষিপ্ত পটভূমি তুলে ধরেন। তিনি বলেন, ‘তিনি (খালেদা জিয়া) বাংলাদেশের উন্নয়ন ও ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’

Comments

  • Latest
  • Popular

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

মানব পাচারকারীদের প্রতারণার নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত

রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান ট্রাক সংগীতের আয়োজন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রীর সাক্ষাৎ

বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ নিলেন ক্র্যাব সদস্যরা

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক

মানবপাচার ও অনলাইন স্ক্যাম স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১০
প্রত্যর্পণ আইনি বিষয়, শেখ হাসিনার ক্ষেত্রেও সে অনুযায়ী হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের ক্ষেত্রেও সেটি আইন অনুযায়ী
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ও দুই দেশের সম্পর্কের গতিপথের ওপর নজর রেখেছে
বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা, শুরু ২৮ জুন
বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ
নেপালের স্পিকারের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
কাঠমান্ডুতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান আজ নেপালের প্রতিনিধি সভার স্পিকার ডোল প্রসাদ আরিয়ালের সাথে