শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
Saturday, 08 August, 2026

দিল্লির সমাবেশে হাসিনার উসকানিমূলক বক্তব্যে ঢাকার ‘বিস্ময় ও গভীর উদ্বেগ’ প্রকাশ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  25 Jan 2026, 20:32
ছবি: রয়টার্স

মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দণ্ডিত ও ক্ষমতাচ্যুত হয়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত শুক্রবার নয়াদিল্লিতে একটি জনসমাবেশে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় 'বিস্ময় ও গভীর উদ্বেগ' প্রকাশ করেছে ঢাকা।
আজ রোববার প্রকাশিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ওই অনুষ্ঠানে তিনি প্রকাশ্যে বাংলাদেশের সরকার উৎখাতের আহ্বান জানান এবং আসন্ন জাতীয় নির্বাচন বানচালের উদ্দেশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে তার দলের অনুগতদের ও সাধারণ জনগণকে প্রকাশ্য উসকানি দেন।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার বারবার অনুরোধ জানানো সত্ত্বেও দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে ভারত এখনো কোনো ব্যবস্থা নেয়নি; বরং তাকে নিজেদের ভূখণ্ড থেকেই এ ধরনের উসকানিমূলক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে—এতে বাংলাদেশ ভীষণ ক্ষুব্ধ।
এতে আরও বলা হয়, এটি স্পষ্টভাবে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর এবং শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতের রাজধানীতে ওই অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া এবং গণহত্যাকারী হাসিনাকে প্রকাশ্যে ঘৃণামূলক বক্তব্য দিতে দেওয়া রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্কের নীতিমালার—বিশেষ করে সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং ভালো প্রতিবেশীসুলভ আচরণের নীতির পরিপন্থী।
এটি বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি স্পষ্ট অবমাননা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়,
এটি বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করছে এবং ভবিষ্যতে বাংলাদেশের নির্বাচিত রাজনৈতিক ব্যবস্থার পক্ষে পারস্পরিকভাবে লাভজনক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলা, রূপ দেওয়া ও লালন করার সক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।
বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের শীর্ষনেতার নির্লজ্জ উসকানিগুলো আবারও প্রমাণ করেছে, কেন অন্তর্বর্তী সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে বাধ্য হয়েছিল।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নির্বাচনপূর্ব সময় ও নির্বাচনের দিন সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে দায়ী করা হবে এবং তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া হাসিনাকে বাংলাদেশে সহিংসতা উসকে দেওয়া ও বক্তব্য দেওয়া থেকে বিরত রাখতে অন্তর্বর্তী সরকার একাধিকবার ভারতকে অনুরোধ জানায়। তাকে প্রত্যর্পণের জন্য নয়াদিল্লিকে আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছে ঢাকা।
গত বছরের ডিসেম্বরে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, শেখ হাসিনা ঢাকা ফিরে আসবেন কি না, তা তার নিজের সিদ্ধান্ত।

Comments

  • Latest
  • Popular

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

মানব পাচারকারীদের প্রতারণার নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত

রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান ট্রাক সংগীতের আয়োজন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রীর সাক্ষাৎ

বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ নিলেন ক্র্যাব সদস্যরা

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক

মানবপাচার ও অনলাইন স্ক্যাম স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১০
প্রত্যর্পণ আইনি বিষয়, শেখ হাসিনার ক্ষেত্রেও সে অনুযায়ী হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের ক্ষেত্রেও সেটি আইন অনুযায়ী
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ও দুই দেশের সম্পর্কের গতিপথের ওপর নজর রেখেছে
বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা, শুরু ২৮ জুন
বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ
নেপালের স্পিকারের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
কাঠমান্ডুতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান আজ নেপালের প্রতিনিধি সভার স্পিকার ডোল প্রসাদ আরিয়ালের সাথে