বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
Wednesday, 07 October, 2026

সাংবাদিক মার্ক টালি মারা গেছেন

বিশেষ প্রতিনিধি, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  25 Jan 2026, 18:41
মার্ক টালি। ছবি: ফাইল

বিবিসির সাবেক সাংবাদিক মার্ক টালি মারা গেছেন। আজ রোববার বিকেলে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯০ বছর।
ভারতীয় বার্তাসংস্থা পিটিআই মার্ক টালির এক বন্ধুর বরাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
টালির ঘনিষ্ঠ বন্ধু ও প্রবীণ সাংবাদিক সতীশ জ্যাকব পিটিআইকে বলেন, 'মার্ক আজ বিকেলে সাকেতের ম্যাক্স হাসপাতালে মারা গেছেন।'
মার্ক টালি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং গত এক সপ্তাহ ধরে সাকেতের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
একাত্তরের আপনজন মার্ক টালি
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিবিসির দক্ষিণ এশিয়া বিষয়ক সংবাদদাতা ছিলেন মার্ক টালি।
যুদ্ধের ওই উত্তাল দিনগুলোতে টালির কণ্ঠ শোনার জন্য সকাল-সন্ধ্যা রেডিওতে কান পেতে অপেক্ষায় থাকত পুরো দেশ।
তার পরিবেশিত খবর ওই সময় মুক্তিযুদ্ধের সংবাদ জানার প্রধান উৎস ছিল।
একাত্তরে ২৫ মার্চের বর্বর হামলাও প্রত্যক্ষ করেছিলেন মার্ক টালি। পরে তাকে ঢাকা ছেড়ে যেতে হয়। অবশ্য জুনের তৃতীয় সপ্তাহে পাকিস্তানি সামরিক জান্তা বিদেশি সাংবাদিকদের পূর্ব পাকিস্তান সফরের ওপর নিষেধাজ্ঞা তুলে নিলে বিবিসি তাকে আবার বাংলাদেশে পাঠায়।
দ্বিতীয় দফায় মার্ক টালি ঢাকায় না এলেও সীমান্তবর্তী বিভিন্ন শরণার্থী শিবির ও জেলাগুলো ঘুরে ঘুরে বাঙালির দুর্দশা ও যুদ্ধকালীন পরিস্থিতির খবর পাঠাতেন।
ওই সময় বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গঠনে তার ভূমিকা ছিল অনন্য।
আর এই সহযোগিতার মাধ্যমে স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখায় টালিকে ২০১২ সালে 'মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা' দেয় বাংলাদেশ।
মার্ক টালির জন্ম ১৯৩৫ সালের ২৪ অক্টোবর। কলকাতার টালিগঞ্জের রিজেন্ট পার্ক থানা এলাকায়।
১৯৬৪ সালে বিবিসিতে যোগ দেন এবং পরের বছর তিনি ভারত সংবাদদাতা হিসেবে দিল্লিতে কাজ শুরু করেন।
বিবিসির ৩০ বছরের চাকরি জীবনে তিনি ২০ বছর ছিলেন দিল্লি ব্যুরোর প্রধান। ১৯৯৪ সালে বিবিসি থেকে পদত্যাগ করার পর ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ করেন।
১৯৯২ সালে ভারতের রাষ্ট্রীয় সম্মান 'পদ্মশ্রী' এবং ২০০৫ সালে 'পদ্মভূষণ' সম্মানে ভূষিত হন মার্ক টালি।

Comments

  • Latest
  • Popular

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৩

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৫

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

৬

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

৭

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৮

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৯

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

১০
বরিশালে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বরিশালে কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার ব্যুরো প্রধানদের সংগঠন ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশন- এনডিবিএ'র
জাকজমকপূর্ণভাবে ডিআরইউ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন / ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী
‘ঐক্য-সমৃদ্ধির’ ৩১ বছর স্লোগানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) প্রতিষ্ঠাবার্ষিকী জাকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর,
চিতলমারী থানা প্রেস ক্লাবের নতুন কমিটির সভাপতি টিপু, সম্পাদক অরুণ
বাগেরহাটের চিতলমারী থানা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন শহিদুল
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।