সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
Monday, 24 August, 2026

৪ জুন পর্যন্ত সচিবালয়ে প্রবেশের অনুমতি পাবেন ৬১৫ সাংবাদিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  26 May 2025, 20:34
বাংলাদেশ সচিবালয়.................................ছবি: সংগৃহীত

আগামী ৪ জুন পর্যন্ত ৬১৫ সাংবাদিককে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। পরবর্তীতে এই সাংবাদিকদের তথ্য যাচাই-বাছাই ও তদন্ত সাপেক্ষে নতুন করে অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হবে বলে জানানো হয়েছে।

রোববার স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও সবিচালয় নিরাপত্তা শাখার পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এমনটি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে উল্লিখিত স্মারকে (স্মারক নং-১৫.৫২.০০০০.০১৫.১৮.০০২.১৮) সংযুক্ত তালিকার মোট ৬১৫ জন সাংবাদিককে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের অনুমতির জন্য অনুরোধ জানানো হয়েছে। তথ্য অধিদপ্তরের পত্রের প্রেক্ষিতে উক্ত সাংবাদিকগণকে আগামী ৪ ‍জুন ২০২৫ তারিখ পর্যন্ত সচিবালয়ে প্রবেশের অনুমতি প্রদান করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তালিকা যাচাই-বাছাই এবং তদন্ত সাপেক্ষে দেখা যায় তালিকায় উল্লেখিত সাংবাদিকগণের মধ্যে অনেক সাংবাদিক সচিবালয় বীটে কর্মরত নয়। 

এমতাবস্থায় নিম্নে উল্লেখিত শর্তগুলো যাচাইপূর্বক পরবর্তী তালিকা প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এক্ষেত্রে শর্তগুলো হলো- উক্ত সাংবাদিক বাংলাদেশ সচিবালয় বিটে কর্মরত কিনা। তার অ্যাক্রেডিটেশন কার্ডের মেয়াদ আছে কিনা। তালিকায় উল্লেখিত সাংবাদিকগণের বিষয়ে গোয়েন্দা সংস্থার অনাপত্তি আছে কিনা। সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো সরকার কর্তৃক অনুমোদিত কিনা এবং তালিকাটি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রেরিত কিনা।

এর আগে, সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর গত ২৬ ডিসেম্বর রাতে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে তুমুল বিতর্ক হয়। পরে ৩০ ডিসেম্বর থেকে অস্থায়ী পাসের মাধ্যমে সাংবাদিকদের প্রবেশ করতে পারবেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে অস্থায়ী পাসের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সাংবাদিকদের তালিকাও দেওয়া হয়।

সেই অস্থায়ী পাস নিয়েই এতদিন সচিবালয়ে প্রবেশ করছেন সাংবাদিকরা। তবে গত ১৫ মে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, স্বচ্ছতা ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে দ্রুতই প্রকৃত সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডের ব্যবস্থা করা হবে। 

সেই আলোকেয় এবার ৪ জুন পর্যন্ত ৬১৫ জন সাংবাদিককে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। পরবর্তীতে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত সচিবালয় বীটে কর্মরত সাংবাদিকদের স্থায়ী অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া হবে বলে জানা গেছে।

Comments

  • Latest
  • Popular

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ

অপরাধীদের গ্রেফতারে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সাধারণ মানুষের সেবা নিশ্চিতকরণে কঠোর নির্দেশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করবো: নতুন চেয়ারম্যান

বিগত সরকারের মত মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটের আলামত দেখতে পাচ্ছি : ফখরুল ইসলাম

১০
চিতলমারী থানা প্রেস ক্লাবের নতুন কমিটির সভাপতি টিপু, সম্পাদক অরুণ
বাগেরহাটের চিতলমারী থানা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন শহিদুল
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে সম্পাদকদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সাংবাদিক মার্ক টালি মারা গেছেন
বিবিসির সাবেক সাংবাদিক মার্ক টালি মারা গেছেন। আজ রোববার বিকেলে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
জীবনের শেষ লেখায় অনেক অভিযোগ ও প্রশ্ন রেখে গেলেন সাংবাদিক বিভুরঞ্জন
"আমার জীবনে কোনো সাফল্যের গল্প নেই। সাংবাদিক হিসেবেও এ-ডাল ও-ডাল করে কোনো শক্ত ডাল ধরতে