শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
Saturday, 08 August, 2026
ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহার

সংকেত যে কী, তা একেবারেই বুঝতে পারছি না: পররাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  29 Jan 2026, 02:04
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের বিষয়ে কোনো নিরাপত্তা–উদ্বেগের কথা সরকারকে জানানো হয়নি। আর ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে প্রত্যাহারের মধ্য দিয়ে আসলে কোনো বার্তা দেওয়া হচ্ছে কি না, সেটা স্পষ্ট নয়। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বুধবার বিকেলে তাঁর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।
ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, তবে সংকেত যে কী, তা একেবারেই বুঝতে পারছি না। এটা তাঁদের নিজস্ব ব্যাপার। তাঁরা তাঁদের কর্মচারীদের ফিরে যেতে বলতেই পারেন। কেন বলেছেন, আমি তার কারণ খুঁজে পাই না।’
বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে কর্মকর্তা বা তাঁদের পরিবার–পরিজন বিপদে আছেন বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘এখন পর্যন্ত এ রকম কিছু ঘটেনি। আশঙ্কা হয়তো তাঁদের মনে আছে কিংবা তাঁরা কোনো মেসেজ (বার্তা) দিতে চান কি না। তবে আমি আসলে এটার মধ্যে কোনো কারণ খুঁজে পাই না। তাঁরা যদি তাঁদের পরিবারকে ফেরত নিতে চান, আমাদের তো কিছু করার নেই।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সার্বিকভাবে নিরাপত্তার এখন পর্যন্ত কোনো বিঘ্ন ঘটেনি উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, ‘অতীতের নির্বাচনকালীন সময়ের তুলনায় সংঘর্ষ বেশি হচ্ছে, আমার তো সেটা মনে হচ্ছে না। আমার তো মনে হয় না যে এমন কোনো নিরাপত্তা–পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে সে জন্য এ পদক্ষেপ নিতে হবে।’
নিরাপত্তা নিয়ে ঢাকায় ভারতীয় দূতাবাস আগাম উদ্বেগ জানিয়েছিল কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা কোনো নিরাপত্তা–উদ্বেগের কথা জানায়নি।
নিরাপত্তা নিয়ে বিদেশি কূটনীতিকদের আশ্বস্ত করতে পারলেও সরকার ভারতীয় কূটনীতিকদের আশ্বস্ত করতে পারেনি। এটা সরকারের ব্যর্থতা কি না, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে ব্যর্থতা–সফলতার কিছু নেই। একটা দেশ সিদ্ধান্ত নিয়েছে, তারা তাদের পরিবার–পরিজনকে নিয়ে যাবে। কাজেই এখানে ব্যর্থতারই–বা কী আছে, সাফল্যেরই–বা কী আছে।
ভারতীয় হাইকমিশন থেকে জানানো হয়েছে যে শহীদ শরিফ ওসমান বিন হাদি মারা যাওয়ার পরে নিরাপত্তাজনিত শঙ্কার কারণে প্রত্যাহারের বিষয়টি ঘটেছে। অপারেশন সিঁদুরের সময়ও পাকিস্তান থেকে ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহারের বিষয়টি ঘটেছে। এক সাংবাদিকের এমন তুলনামূলক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি এ নিয়ে তুলনা করতে চাই না। তারা কেন এটা করেছে, তা আমি যতটুকু জানি, আপনারাও ততটুকু জানেন।’
নিরাপত্তার বিষয়ে ভারতীয় হাইকমিশন কোনো উদ্বেগ জানিয়েছিল কি না, সে প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘উদ্বেগ আমাদের ওভাবে জানায়নি। তবে তাদের মিশনের চারদিকে যখন ঘেরাও–টেরাও হয়েছিল, আমাদের মিশনেও হয়েছে। আমরা আমাদের উদ্বেগ জানিয়ে নিরাপত্তার ব্যবস্থা করতে বলেছিলাম। তারাও জানিয়েছে যে নিরাপত্তার ব্যবস্থা করতে। আমরা তখন তাদের নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। তাতে তারা সন্তুস্ট না হলে আমাদের তো কিছু করার নেই। যেটুকু আমাদের করা সম্ভব, সেটুকু আমরা করেছি। তারা যা চেয়েছে, সেটা আমরা দিয়েছি।’
চট্টগ্রামে ভারতকে যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়া হয়েছিল, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি যতটা জানি, সেটা অনেক আগেই বাতিল করা হয়েছে। এখন নতুন করে ওই জায়গাটাকে বরাদ্দ দেওয়া হয়েছে একটা বিশেষ ধরনের শিল্পের জন্য।’

Comments

  • Latest
  • Popular

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

মানব পাচারকারীদের প্রতারণার নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত

রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান ট্রাক সংগীতের আয়োজন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রীর সাক্ষাৎ

বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ নিলেন ক্র্যাব সদস্যরা

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক

মানবপাচার ও অনলাইন স্ক্যাম স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১০
প্রত্যর্পণ আইনি বিষয়, শেখ হাসিনার ক্ষেত্রেও সে অনুযায়ী হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের ক্ষেত্রেও সেটি আইন অনুযায়ী
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ও দুই দেশের সম্পর্কের গতিপথের ওপর নজর রেখেছে
বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা, শুরু ২৮ জুন
বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ
নেপালের স্পিকারের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
কাঠমান্ডুতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান আজ নেপালের প্রতিনিধি সভার স্পিকার ডোল প্রসাদ আরিয়ালের সাথে