বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
Wednesday, 28 October, 2026
আসন্ন নির্বাচনে

ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর নাম ঘোষণা ট্রাম্পের

ঢাকা ডিপ্লোমেট আন্তর্জাতিক ডেস্ক:
  16 Jul 2024, 16:13
ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর নাম ঘোষণা ট্রাম্পের..................................ছবি: সংগৃহীত

ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জে ডি ভ্যান্সকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (১৬ জুলাই) ট্রুথ সোশ্যালে রানিং মেট হিসেবে ৩৯ বছর বয়সী ভ্যান্সের নাম ঘোষণা করেন তিনি।

সেখানে ট্রাম্প লেখেন, ওহাইওর এই রিপাবলিকানই অ্যামেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য সবচেয়ে উপযুক্ত।

এই সিদ্ধান্তের ফলে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট বাছাই নিয়ে বেশ কয়েক মাস ধরে চলা জল্পনা-কল্পনার অবসান হলো। প্রথমবারের মতো সেনেটের সদস্য হিসেবে দায়িত্ব পাওয়া ভ্যান্সকে সেনেটে তার মাত্র দেড় বছর মেয়াদের পরও ট্রাম্পের একজন আদর্শিক মিত্র হিসেবে বিবেচনা করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্টে ট্রাম্প আরও বলেন, ‘ভাইস প্রেসিডেন্ট হিসেবে জে ডি ভ্যান্স আমাদের সংবিধান রক্ষার জন্য লড়াই করা চালিয়ে যাবেন, আমাদের সামরিক বাহিনীর পাশে থাকবেন এবং আমেরিকাকে আবারও বিশ্বসেরা বানাতে তিনি আমাকে সবরকম সহায়তা করবেন।

এ ঘোষণার পর দেরি না করে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম পেজে ভ্যান্স ট্রাম্পের প্রশংসা করছেন এমন একটি ভিডিও বিজ্ঞাপন প্রকাশ করে রিপাবলিকান পার্টি।

বিজ্ঞাপনে ভ্যান্স বলছিলেন, ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের একজন সহযোগী হিসেবে থাকতে পেরে আমি গর্বিত।

ওই ভিডিওতে ট্রাম্পের সম্পর্কে আরও বলা হয়েছে, তিনি (ট্রাম্প) সবসময়ই জানতেন যে তার ভ্যান্সের সমর্থন প্রয়োজন।

এদিকে, রিপাবলিকানদের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভ্যান্সের নাম ঘোষণার পর বাইডেনের প্রচারণা শিবির একটি বিবৃতি প্রকাশ করেছে। সেখানে ভ্যান্সের নিন্দা জানিয়ে তারা বলেছে যে, তিনি ট্রাম্পের কট্টর এমএজিএ এজেন্ডার বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নেবেন।

Comments

  • Latest
  • Popular

বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

১

শেখ হাসিনা দেশে এলে মবের শিকার হবেন না, ন্যায় বিচার পাবেন: তথ্য উপদেষ্টা

২

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

৩

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

৪

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে এক্স স্টুডেন্ট ফোরামের শিক্ষার্থীদের পাঠ্যবই উপহার

৫

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

৬

ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন

৭

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৮

কুইন্স কমনওয়েলথ পদক পেলো আনান মুস্তাফিজ

৯

‘আমার তিন বোনের পাঁচ–ছেলে মেয়ে মারা গেছে, ওরা ৯ জন বেড়াতে এসেছিল’

১০
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আলজেরিয়া হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আবুধাবির ধারাবাহিক ‘উসকানিমূলক
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই
মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক আজ শুক্রবার একটি যৌথ
যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। আজ সোমবার রাজা তৃতীয় চার্লসের
নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দেশটির