শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
Friday, 18 September, 2026

আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিল ভারতীয় হাই কমিশন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  29 Jul 2025, 23:46

২০২৫ সালের মর্যাদাপূর্ণ ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিদায় জানাতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকায় ভারতীয় হাই কমিশন। গতকাল সোমবার (২৮ জুলাই) এ সংবর্ধনা দেওয়া হয়।

এ বছর, সারা বাংলাদেশ থেকে প্রায় ৫৫০ জন শিক্ষার্থী এই মর্যাদাপূর্ণ বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন।

হাই কমিশনার প্রণয় ভার্মা অনুষ্ঠানে বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাঁদের অনুরোধ করেন যেন তাঁরা ভারতে তাঁদের শিক্ষাজীবন নিজেদের পেশাগত অগ্রগতি এবং ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন বন্ধুত্বের সেতুবন্ধ গড়ার ক্ষেত্রেও ব্যবহার করেন। তিনি উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের মধ্যে একটি গভীর ও স্থায়ী বন্ধন বিদ্যমান, যা আমাদের অভিন্ন ইতিহাস ও সংস্কৃতির পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধে উভয় দেশের যৌথ ত্যাগের মাধ্যমে গড়ে উঠেছে। তিনি বলেন, এই বৃত্তি কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের তরুণসমাজ এই বন্ধনকে আরও দৃঢ় করার এবং আমাদের যৌথ ভবিষ্যৎ গঠন করার কাজে অবদান রাখছে।

আইসিসিআর বৃত্তি হলো ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি, যার মাধ্যমে মেধাবী বাংলাদেশি নাগরিকগণ ভারতের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে অধ্যয়নের সুযোগ পেয়ে থাকেন।

Comments

  • Latest
  • Popular

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

যৌথ ঘোষণাপত্রে একমত ব্রিকস

বরিশালে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আইন পেশায় সততা ও ন্যায়বিচারের আদর্শ ধারণের আহ্বান

ঢাকায় বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

১০
মন্ত্রণালয়ের পরিপত্র জারি / পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী–১ হিসেবে হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে
বিদেশে নিযুক্ত নয় মিশনপ্রধানের সচিব পদে পদোন্নতি
বিদেশে বাংলাদেশ মিশনে নিযুক্ত বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের নয়জন কর্মকর্তাকে সচিব পদে (গ্রেড-১) পদোন্নতির সিদ্ধান্ত গ্রহণ
অন্তর্বর্তী সরকারের চুক্তিতে নিয়োগ দেওয়া চার রাষ্ট্রদূতকে ঢাকায় প্রত্যাহার
পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত যথাক্রমে এম মাহফুজুল হক, মো.
একটি গতিশীল পররাষ্ট্রনীতি পরিচালনার আশা পররাষ্ট্রমন্ত্রীর
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বহাল ও দেশের স্বার্থ সমুন্নত রেখে বিভিন্ন