শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
Friday, 18 September, 2026

পররাষ্ট্রসচিবের দায়িত্ব ছাড়লেন জসীম উদ্দিন, ভারপ্রাপ্ত দায়িত্বে রুহুল আলম সিদ্দিকী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোমেটডটকম
  22 May 2025, 23:25
রুহুল আলম সিদ্দিকী ছবি: সংগৃহীত

পররাষ্ট্রসচিব হিসেবে মো. জসীম উদ্দিন আজ বৃহস্পতিবার শেষ দাপ্তরিক দায়িত্ব পালন করলেন। তিনি ছুটিতে যাওয়ায় আগামী শনিবার থেকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব হিসেবে মন্ত্রণালয়ের রুটিন দায়িত্ব পালন করবেন সচিব রুহুল আলম সিদ্দিকী।
আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়েছে। এই আদেশ শনিবার থেকে কার্যকর হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সন্ধ্যায় এই প্রতিবেদককে জানান, মো. জসীম উদ্দিন শনিবার থেকে ব্যক্তিগত কারণে দেড় মাসের ছুটিতে যাচ্ছেন। ছুটির পর তাঁকে উত্তর আমেরিকার কোনো একটি দেশে রাষ্ট্রদূত করে পাঠানো হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাপ্তরিক আদেশে বলা হয়, মো. জসীম উদ্দিন, পররাষ্ট্রসচিবের দায়িত্ব ত্যাগের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আলম সিদ্দিকী পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পররাষ্ট্রসচিবের দৈনন্দিন কার্যাদি সম্পাদন করবেন।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ক্ষমতার পালাবদল ঘটে। গত ৮ সেপ্টেম্বর পররাষ্ট্রসচিবের দায়িত্ব গ্রহণ করেন চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন। ২০২৬ সালের ডিসেম্বরে তাঁর অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে। তিনি বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৩তম ব্যাচের কর্মকর্তা।
পররাষ্ট্রসচিবের রুটিন দায়িত্ব পালনে নিয়োজিত রুহুল আলম সিদ্দিকী বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) একাদশ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার এবং পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্বের পাশাপাশি সিঙ্গাপুর, বার্লিন, নয়াদিল্লি ও করাচি মিশনে বিভিন্ন পদে ছিলেন তিনি।

Comments

  • Latest
  • Popular

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

যৌথ ঘোষণাপত্রে একমত ব্রিকস

বরিশালে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আইন পেশায় সততা ও ন্যায়বিচারের আদর্শ ধারণের আহ্বান

ঢাকায় বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

১০
মন্ত্রণালয়ের পরিপত্র জারি / পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী–১ হিসেবে হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে
বিদেশে নিযুক্ত নয় মিশনপ্রধানের সচিব পদে পদোন্নতি
বিদেশে বাংলাদেশ মিশনে নিযুক্ত বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের নয়জন কর্মকর্তাকে সচিব পদে (গ্রেড-১) পদোন্নতির সিদ্ধান্ত গ্রহণ
অন্তর্বর্তী সরকারের চুক্তিতে নিয়োগ দেওয়া চার রাষ্ট্রদূতকে ঢাকায় প্রত্যাহার
পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত যথাক্রমে এম মাহফুজুল হক, মো.
একটি গতিশীল পররাষ্ট্রনীতি পরিচালনার আশা পররাষ্ট্রমন্ত্রীর
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বহাল ও দেশের স্বার্থ সমুন্নত রেখে বিভিন্ন