মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
Tuesday, 04 August, 2026
৬ সংগঠনের চিঠি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা

সরকারের পক্ষে সবকিছু মেনে নেওয়া কখনোই সম্ভব নয়

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  22 Oct 2025, 10:24
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ছবি: সংগৃহীত

বাংলাদেশে গুম–খুনের বিচার নিশ্চিতের পাশাপাশি নির্বিচার গ্রেপ্তার বন্ধ ও আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠির বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সরকারের পক্ষে তাদের সবকিছু মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না।
মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘প্রত্যেকে নিজ নিজ কাজ করবে, আমরা এটাই মনে করি। হিউম্যান রাইটস সংগঠনগুলো তাদের কাজ করবে। সরকারের পক্ষে তাদের সবকিছু মেনে নেওয়া কখনোই সম্ভব হবে না। অবশ্যই আমরা যখন কোনো মানবাধিকার নিয়ে কোনো কনসার্ন (উদ্বেগ) আসে, সেটাকে আমরা বিবেচনায় নিই এবং সরকারের পক্ষে যেটুকু সম্ভব সেটা করা হয়।’
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা রোধে একগুচ্ছ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছে হিউম্যান রাইটস ওয়াচসহ (এইচআরডব্লিউ) ছয়টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। গত রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরডব্লিউর ওয়েবসাইটে ওই চিঠি প্রকাশ করা হয়।
চিঠিতে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগকে সাধুবাদ জানানো হয়। একই সঙ্গে নির্বাচনের আগে যে অল্প সময় রয়েছে, সেই সময়ে মানবাধিকার রক্ষার পরিসর বাড়ানোর আহ্বান জানানো হয়। চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারকে অবশ্যই বিগত সরকারের অধীনে সংঘটিত গুরুতর নিপীড়নের জন্য বিচার নিশ্চিত করতে আরও পদক্ষেপ নিতে হবে, একই সঙ্গে অবিলম্বে চলমান নির্বিচার গ্রেপ্তার ও আটক বন্ধ করতে হবে। তা ছাড়া সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রমের ওপর বিস্তৃত পরিসরে বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানানো হয় চিঠিতে।
এ বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘সবার দৃষ্টিভঙ্গি এক নয়। প্রত্যেকে তাঁদের নিজেদের দৃষ্টিভঙ্গি থেকেই কথাবার্তা বলে থাকেন। সরকারকে অনেক কিছু বিবেচনায় নিয়ে কাজ করতে হবে। আমার মনে হয়, আমরা এটাকে এভাবেই দেখব।’
ছয় মানবাধিকার সংগঠনের চিঠির বিষয়ে সরকার প্রতিক্রিয়া জানাবে কি না, সে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তারা আমাদের অবজারভেশন (পর্যবেক্ষণ) দিয়েছে। আমরা আমাদের পরিস্থিতি অনুযায়ী কাজ করব। কোনো একটা স্টেজে (পর্যায়ে) যদি তাদের কোনো একটা বিষয় নিয়ে আপত্তি থাকে বা তারা কোনো বিশেষ আমাদের কাছ থেকে কোনো উত্তর চান, সেটা অবশ্যই জানাব।’

Comments

  • Latest
  • Popular

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রীর সাক্ষাৎ

বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ নিলেন ক্র্যাব সদস্যরা

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক

মানবপাচার ও অনলাইন স্ক্যাম স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

চিতলমারী থানা প্রেস ক্লাবের নতুন কমিটির সভাপতি টিপু, সম্পাদক অরুণ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

এক যুগ পর নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে স্টেজ মাতাবেন কাজী মারুফ

১০
বিদেশে নিযুক্ত নয় মিশনপ্রধানের সচিব পদে পদোন্নতি
বিদেশে বাংলাদেশ মিশনে নিযুক্ত বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের নয়জন কর্মকর্তাকে সচিব পদে (গ্রেড-১) পদোন্নতির সিদ্ধান্ত গ্রহণ
অন্তর্বর্তী সরকারের চুক্তিতে নিয়োগ দেওয়া চার রাষ্ট্রদূতকে ঢাকায় প্রত্যাহার
পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত যথাক্রমে এম মাহফুজুল হক, মো.
একটি গতিশীল পররাষ্ট্রনীতি পরিচালনার আশা পররাষ্ট্রমন্ত্রীর
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বহাল ও দেশের স্বার্থ সমুন্নত রেখে বিভিন্ন
জাতীয় স্বার্থ পই পই করে বুঝে নেব: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল হবে ‘বাংলাদেশ ফার্স্ট’। দেশের স্বার্থ সম্পূর্ণভাবে রক্ষা