বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
Wednesday, 19 August, 2026

‘সন্ত্রাসবাদে জড়িত’ অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশি আটক

ঢাকা ডিপ্লোমেট ডেস্ক
  28 Jun 2025, 02:02
প্রতীকী ছবি

সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে আটক করেছে সে দেশের পুলিশ।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন ইসমাইলের বরাত দিয়ে শুক্রবার দ্য স্ট্রেইটস টাইমস এ তথ্য জানিয়েছে। 
প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার পুলিশ গত কয়েক দিন ধরে তিন ধাপে অভিযান চালিয়ে ৩৬ বাংলাদেশিকে আটক করেছে।
গত ২৪ এপ্রিল সেলাঙ্গর ও জোহর রাজ্যে এ অভিযান শুরু হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন এক বিবৃতিতে জানান, 'আটকদের মধ্যে ৫ জনকে সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অপরাধে শাহ আলম ও জোহর বারু সেশন আদালত অভিযুক্ত করেছে।'
'১৫ জনকে দেশে ফেরত পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে এবং বাকি ১৬ জনের বিরুদ্ধে তদন্ত এখনো চলমান,' যোগ করা হয় বিবৃতিতে।
মন্ত্রীর বরাতে প্রতিবেদনে বলা হয়, 'মালয়েশিয়ার পুলিশের বিশেষ শাখা থেকে পাওয়া গোয়েন্দা তথ্য অনুযায়ী, আটককৃতরা আইএসের মতাদর্শ প্রচার করছিল এবং নিজেদের কমিউনিটির মধ্যে কর্মী নিয়োগের জন্য সেল গঠন করেছিল।'
স্বারাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বলেন, 'এই সেলগুলোর মাধ্যমে উগ্রপন্থি মতাদর্শ প্রচার, সন্ত্রাসী কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহ এবং শেষ পর্যন্ত নিজ দেশের বৈধ সরকারকে উচ্ছেদ করার পরিকল্পনা করা হচ্ছিল।'
যোগাযোগ করা হলে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনার শামীম আহসান দ্য ডেইলি স্টারকে বলেন, গতরাতে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সংক্রান্ত বিবৃতিটি আমার নজরে এসেছে। তাদের অভিযোগ সম্পর্কে আরও সুনির্দিষ্ট করে জানতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।

Comments

  • Latest
  • Popular

কলকাতার আবাসিক হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধিতে বিটুবি টাস্কফোর্স গঠনের প্রস্তাব ভারতীয় ব্যবসায়ীদের

বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা

প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

 স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির    বৈঠকে মাদক নির্মূল  ও জুয়া বন্ধের আহবান

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

দুই বছরে ঢাকা সিটির চেহারা পাল্টে দেওয়া সম্ভব :ডিএসসিসি প্রশাসক

তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলন দুটোতেই আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

১০
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রী ও
বাংলাদেশ-ইন্দোনেশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যে হালাল পণ্যের বড় সম্ভাবনা
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে গতানুগতিক বাণিজ্যের বাইরে হালাল পণ্যের বড় সম্ভাবনা দেখছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার
সংসদে পররাষ্ট্রমন্ত্রী / সাড়ে তিন লাখের তথ্য যাচাই করে আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক বলছে মিয়ানমার
এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিয়ানমারে পাঠানো রোহিঙ্গাদের তালিকার মধ্যে মাত্র সাড়ে তিন লাখ
রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে তারা বাংলাদেশের নাগরিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যেসব রোহিঙ্গা সৌদি আরবে গিয়েছিলেন, তাঁদের