বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
Wednesday, 23 September, 2026

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে: মার্কিন রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  08 Feb 2026, 21:45
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছবি: ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে নেওয়া

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব নেওয়ার পর ব্রেন্ট ক্রিস্টেনসেন আজ রোববার প্রথমবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের এই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আজ রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।
এদিকে ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে ব্রেন্ট ক্রিস্টেনসেন লিখেছেন, ‘পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা ফলপ্রসূ আলোচনা করেছি।’
পররাষ্ট্রসচিব আসাদ আল সিয়াম ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে প্রথমবারের মতো বৈঠকের জন্য সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বেলা ১১টার কিছু আগে পৌঁছান তিনি। বাংলাদেশের দুই শীর্ষ কূটনীতিকের সঙ্গে বৈঠকে উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তিনি। দুটি বৈঠক প্রায় দুই ঘণ্টা চলে।
পরে মন্ত্রণালয় থেকে বের হওয়ার সময় পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকটি সৌজন্য সাক্ষাৎ ছিল।

Comments

  • Latest
  • Popular

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

১০
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে আন্তর্জাতিক রিপাবলিকান ইনস্টিটিউট
প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ
বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশে মাতৃ-নবজাতক-শিশুস্বাস্থ্যসেবা শক্তিশালী করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ মার্কিন ডলারের (২৯ কোটি
ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং যুক্তরাষ্ট্রের জ্বালানমন্ত্রী ক্রিস রাইট (Chris Wright)-এর মধ্যে