শনিবার, ১৮ জুলাই, ২০২৬
Saturday, 18 July, 2026

নেপালের জনগণ শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতে সক্ষম হবে, প্রত্যাশা বাংলাদেশের

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  09 Sep 2025, 23:41

নেপালের উদ্ভূত পরিস্থিতিতে দেশটির সহনশীল জনগণ শান্তি পুনঃপ্রতিষ্ঠা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সক্ষম হবে বলে বাংলাদেশ আশা প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই আশাবাদ ব্যক্ত করেছে।
তরুণদের ব্যাপক বিক্ষোভের মুখে আজ মঙ্গলবার নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেছেন। তবে তাঁর পদত্যাগের পরও বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নেপালে প্রাণহানির মর্মান্তিক ঘটনায় বাংলাদেশ গভীর শোক প্রকাশ করছে। পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।
বাংলাদেশ আশা করে, সব পক্ষ সর্বোচ্চ সংযম প্রদর্শন করবে এবং যেকোনো মতপার্থক্য শান্তিপূর্ণ ও গঠনমূলক সংলাপের মাধ্যমে সমাধান করবে। নেপালের দীর্ঘদিনের বন্ধু ও প্রতিবেশী হিসেবে বাংলাদেশ বিশ্বাস করে, নেপালের সহনশীল জনগণ শান্তি পুনঃপ্রতিষ্ঠা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সক্ষম হবে।
এদিকে নেপালে সহিংস পরিস্থিতির মধ্যে বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশের নাগরিক যাঁরা নেপালে অবস্থান করছেন, তাঁদের বাইরে বের না হওয়ার এবং ভ্রমণেচ্ছু ব্যক্তিদের আপাতত নেপাল ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দূতাবাস থেকে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে বসবাসরত বা আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের বাইরে না যাওয়ার এবং নিজ নিজ স্থান বা হোটেলে অবস্থান করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হলো। সেই সঙ্গে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ভ্রমণেচ্ছু সব বাংলাদেশি নাগরিককে আপাতত নেপাল ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হচ্ছে।

Comments

  • Latest
  • Popular

আইএআইএলসি প্রেস্টিজ অ্যাওয়ার্ডস প্রদান অনুষ্ঠান ২৫ জুলাই

ক্র্যাব সদস্যদের সন্তানদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি: ত্রাণ কার্যক্রম চলমান

শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে কিছু মহল - স্বরাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তির অপব্যবহার বন্ধে ও মানব পাচার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রত্যর্পণ আইনি বিষয়, শেখ হাসিনার ক্ষেত্রেও সে অনুযায়ী হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

রথযাত্রা শুরু ১৬ জুলাই

ব্রাজিল আবার ঘুরে দাঁড়াবে, ঝলমল করবে হলুদ জার্সি

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

১০
প্রত্যর্পণ আইনি বিষয়, শেখ হাসিনার ক্ষেত্রেও সে অনুযায়ী হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের ক্ষেত্রেও সেটি আইন অনুযায়ী
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ও দুই দেশের সম্পর্কের গতিপথের ওপর নজর রেখেছে
বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা, শুরু ২৮ জুন
বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ
নেপালের স্পিকারের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
কাঠমান্ডুতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান আজ নেপালের প্রতিনিধি সভার স্পিকার ডোল প্রসাদ আরিয়ালের সাথে