রোববার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
Sunday, 08 February, 2026

শেখ হাসিনার প্রত্যর্পণ শেষ পর্যন্ত নয়াদিল্লির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে: পররাষ্ট্র উপদেষ্টা

বাসস, ঢাকা
  10 Dec 2025, 23:33
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ফাইল ছবি

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত আনতে বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। তবে তাঁর প্রত্যর্পণ শেষ পর্যন্ত নয়াদিল্লির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠাতে আমরা ভারতকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাব।’
সম্ভাব্য তৃতীয় দেশে শেখ হাসিনার পুনর্বাসনসংক্রান্ত খবর প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা জানান, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তিনি এ বিষয়ে কোনো তথ্য পাননি। এ ধরনের খবর কেবল গণমাধ্যমে দেখেছেন।
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। পরে বাংলাদেশি আদালতে তিনি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের একাধিক মামলায় দণ্ডিত হন।
গত বছর জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে চলতি বছরের ১৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে প্রথমবারের মতো চিঠি দিল বাংলাদেশ।
অবশ্য দিল্লিতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে হস্তান্তরের অনুরোধ জানিয়ে ভারতকে এর আগে গত বছরের ২০ ও ২৭ ডিসেম্বর চিঠি দিয়েছিল বাংলাদেশ।

Comments

  • Latest
  • Popular

পবিত্র শবে বরাত পালিত

ভারতের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান ৬০ কোটি রুপি

প্রধান উপদেষ্টার সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরাম প্রতিনিধিদলের বৈঠক

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত

রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে তারা বাংলাদেশের নাগরিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

কে কী মনে করে, তাতে কিছু আসে যায় না: পররাষ্ট্র উপদেষ্টা

সংকেত যে কী, তা একেবারেই বুঝতে পারছি না: পররাষ্ট্র উপদেষ্টা

আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র

ওমানের শ্রমমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা: শিগগিরই উন্মুক্ত হচ্ছে ওয়ার্ক ভিসা

আমরা সবাই মিলেমিশে কাজ করব, একে অপরের থেকে শিখব

১০
ভারতের বাজেটে বাংলাদেশের জন্য অনুদান ৬০ কোটি রুপি
নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বাংলাদেশের জন্য বরাদ্দ ৭৪ শতাংশ বাড়িয়েছে ভারত। আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য
খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত
ভারতের পার্লামেন্টের উচ্চ ও নিম্ন—দুই কক্ষেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার
ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের প্রত্যাহার / সংকেত যে কী, তা একেবারেই বুঝতে পারছি না: পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ থেকে ভারতের কূটনীতিকদের পরিবারের সদস্যদের বিষয়ে কোনো নিরাপত্তা–উদ্বেগের কথা সরকারকে জানানো হয়নি। আর ভারতের
দিল্লির সমাবেশে হাসিনার উসকানিমূলক বক্তব্যে ঢাকার ‘বিস্ময় ও গভীর উদ্বেগ’ প্রকাশ
মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দণ্ডিত ও ক্ষমতাচ্যুত হয়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'