বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
Wednesday, 14 January, 2026

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল, গঠনমূলক সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  07 Dec 2025, 00:42
নৃত্যানুষ্ঠানে বাংলাদেশের শিল্পীরা অংশগ্রহণ করেন, যেখানে দুই দেশের সাংস্কৃতিক বন্ধন ও শিল্পকলার সমৃদ্ধি ফুটে ওঠে। ঢাকা। ৬ ডিসেম্বর ছবি: ভারতীয় হাইকমিশনের সৌজন্যে

ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে একটি স্থিতিশীল, ইতিবাচক, গঠনমূলক, ভবিষ্যৎ–মুখী ও পরস্পরের জন্য সহায়ক সম্পর্ক চায় ভারত। যে সম্পর্কের ক্ষেত্রে প্রধান অংশীদার থাকবে দুই দেশের জনগণ।
শনিবার সন্ধ্যায় রাজধানীর ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে মৈত্রী দিবসের অনুষ্ঠানে প্রণয় ভার্মা এ আশাবাদ ব্যক্ত করেন। ঢাকায় ভারতীয় হাইকমিশন মৈত্রী দিবস-২০২৫-এর ৫৪তম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।
ঢাকায় ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মৈত্রী দিবস সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে, যখন ১৯৭১ সালে ভারত বাংলাদেশকে একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল—বাংলাদেশের প্রকৃত মুক্তির ১০ দিন আগে। এই ঐতিহাসিক সহায়তা বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামকে আরও গতি দিয়েছিল এবং আন্তর্জাতিক অঙ্গনে তার স্বীকৃতি পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার বলেন, এই দিনটি ভারত ও বাংলাদেশের ইতিহাসে এমন একটি মাইলফলক, যা কখনো মুছে যাবে না।
প্রণয় ভার্মা আশা প্রকাশ করেন, উভয় দেশ জনগণের আকাঙ্ক্ষা পূরণে একসঙ্গে কাজ করবে এবং অতীতের যৌথ ত্যাগের প্রেরণায় ও ভবিষ্যতের নতুন আকাঙ্ক্ষার পথনির্দেশে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবে।
দিবসটি উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পীরা অংশগ্রহণ করেন, যেখানে দুই দেশের সাংস্কৃতিক বন্ধন ও শিল্পকলার সমৃদ্ধি ফুটে ওঠে। আরও ছিল নাটক, নৃত্যকলা ও শিরোনামহীন ব্যান্ডের সংগীত পরিবেশনা।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, তরুণ প্রজন্ম ও বাংলাদেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Comments

  • Latest
  • Popular

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, গুলিতে শিশু আহত হওয়ার প্রতিবাদ

যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন আজ ঢাকায় পৌঁছেছেন

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

শপথ নিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, জানালেন বাংলাদেশে ফিরতে পেরে আনন্দিত

ভেনেজুয়েলার ঘটনা উদ্বেগের সঙ্গে দেখছে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

গুণগতমান বজায় রেখে দ্রুত সিলেট আধুনিক তথ্য কমপ্লেক্সের  নির্মাণ কাজ শেষ করার নির্দেশ

মায়ের অসমাপ্ত কাজ এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি তারেক রহমানের

মায়ের শেষ বিদায় যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন করায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তারেক রহমান

দুই দেশের সম্পর্ক সুদৃঢ় করায় খালেদা জিয়ার অবদান গুরুত্বপূর্ণ: নরেন্দ্র মোদি

বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন ভারতীয় কূটনীতিক: রয়টার্সকে জামায়াত আমির

১০
তারেক রহমানকে শোকবার্তা / দুই দেশের সম্পর্ক সুদৃঢ় করায় খালেদা জিয়ার অবদান গুরুত্বপূর্ণ: নরেন্দ্র মোদি
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী
বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন ভারতীয় কূটনীতিক: রয়টার্সকে জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান গত  বছরের (২০২৫ সাল) শুরুর দিকে ভারতের একজন কূটনীতিকের
তারেক রহমানের সঙ্গে দেখা করে সহমর্মিতা জানালেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করে সহমর্মিতা জানিয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'