মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
Tuesday, 17 November, 2026

শুক্রবার ধানমন্ডিতে ‘হারমনি অব ফ্রেন্ডশিপ’ সাংস্কৃতিক কনসার্ট

ঢাকায় রুশ হাউসের আয়োজন
কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  04 Dec 2025, 21:42

রাশিয়ার জনকূটনীতির শতবর্ষ ও বাংলাদেশের বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ সাংস্কৃতিক কনসার্ট ‘হারমনি অব ফ্রেন্ডশিপ’। রুশ হাউস, ঢাকার আয়োজনে আগামী ৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ধানমন্ডির রবীন্দ্র সরোবর মঞ্চে এ অনুষ্ঠান হবে।
রুশ হাউস জানায়, এ আয়োজন দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সাংস্কৃতিক সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচিত হবে। রাশিয়া ও বাংলাদেশের জনগণের মধ্যকার সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার করাই এর মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে থাকবে রাশিয়ার ঐতিহ্যবাহী লোকনৃত্য এবং বিশেষ শিল্প-পর্ব। রুশ শিল্পীরা ঐতিহ্যবাহী নৃত্য ও উপস্থাপনার মাধ্যমে রাশিয়ান সংস্কৃতির সৌন্দর্য তুলে ধরবেন। আয়োজকদের মতে, বৈচিত্র্যময় এই পরিবেশনা দুই দেশের জনগণের সাংস্কৃতিক সংলাপকে আরও সমৃদ্ধ করবে।
কনসার্টটি সবার জন্য উন্মুক্ত। দর্শকদের উপস্থিত থাকার আহ্বান জানিয়ে রুশ হাউস গণমাধ্যম অংশীদারদের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছে। তাঁদের মতে, নিয়মিত প্রচার-প্রকাশনা রাশিয়া–বাংলাদেশ সাংস্কৃতিক সম্পর্ককে দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Comments

  • Latest
  • Popular

নিরাপদে ও সুশৃঙ্খলভাবে বিজয় দিবস উদযাপনে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

১

দিল্লি চায় হাসিনাকে ফেরতে সামরিক বিমান পাঠানো হোক, এই খবর নিয়ে প্রশ্নে কিছু বললেন না জয়সোয়াল

২

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি দিল্লি যেভাবে দেখছে

৩

জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার-এর সাক্ষাৎ

৫

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

ঢাকায় ভিডিও করা চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভারত

৭

মানুষজনকে ভ্রমণ করতে হলে ট্রাভেল ডকুমেন্ট লাগে: জয়সোয়াল

৮

শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন

৯

কপ৩১ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী কাল তুরস্ক যাচ্ছেন

১০
স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে সোমবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্বরাষ্ট্র
ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন
বিশ্বের প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উপলক্ষে ঢাকাস্থ রাশিয়ান হাউসে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে শুক্রবার  বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এক
আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ উপলক্ষে ঢাকায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ উপলক্ষে বুধবার ঢাকায় একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।