মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
Tuesday, 28 July, 2026

নেপালে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বাইরে না যাওয়ার পরামর্শ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  09 Sep 2025, 17:45

নেপালে সহিংস পরিস্থিতির মধ্যে বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশের নাগরিকদের যাঁরা নেপালে অবস্থান করছেন, তাঁদের বাইরে না বের হওয়ার এবং ভ্রমণেচ্ছু ব্যক্তিদের আপাতত নেপাল ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দূতাবাস থেকে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, নেপালে বসবাসরত বা আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের বাইরে না যাওয়ার এবং নিজ নিজ স্থান বা হোটেলে অবস্থান করার জন্য কঠোরভাবে পরামর্শ দেওয়া হলো। সেই সঙ্গে উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে ভ্রমণেচ্ছু সব বাংলাদেশি নাগরিককে আপাতত নেপাল ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি পরিস্থিতিতে প্রয়োজনে ‍+ ৯৭৭৯৮০৩৮৭২৭৫৯ ও ‍+৯৭৭৯৮৫১১২৮৩৮১ নম্বর যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
বিবিসি ও আল–জাজিরার প্রতিবেদন অনুসারে, গত সপ্তাহে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, এক্সসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম ও বার্তা আদান-প্রদানের অ্যাপের ওপর নিষেধাজ্ঞা জারি করে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির নেতৃত্বাধীন সরকার। প্রতিবাদে তরুণদের নেতৃত্বে রাস্তায় হাজার হাজার নেপালি মানুষ রাস্তায় নেমে আসেন। এর মধ্যে জেন–জি প্রজন্মের তরুণেরাই বেশি।
রাজধানী কাঠমান্ডুসহ নেপালের অন্তত সাতটি শহরে ব্যাপক বিক্ষোভ হয়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৯ জন নিহত হন। বিক্ষোভ দমনে সরকারের বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ উঠেছে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে।
সরকারের ওই দমনমূলক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ মঙ্গলবার সকাল থেকে কালঙ্কি, চাপাগাঁও ও কাঠমান্ডুর বিভিন্ন স্থানে বিক্ষোভ-সমাবেশ ও প্রতিবাদ শুরু হয়। পুলিশ রাজধানীর পার্লামেন্ট ভবনের সামনে থেকে কয়েকজনকে গ্রেপ্তার করে।
কাঠমান্ডু, ললিতপুর ও ভক্তপুর জেলায় আজ সকাল থেকে কারফিউ জারি করা হয়। কারফিউ উপেক্ষা করে আজও সকাল থেকে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসেন। আজ আরও দুজন বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানা গেছে।
বিক্ষোভের মুখে সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর জারি করা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নেপাল সরকার। বিক্ষোভের মুখে আজ পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি।

Comments

  • Latest
  • Popular

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

এক যুগ পর নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে স্টেজ মাতাবেন কাজী মারুফ

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

২০৩০ সালের মধ্যে সড়কে প্রাণহানিঅর্ধেকে কমিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর মোজাফফরের বিচার হবে সেনা আইনে- স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান

যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম

স্পেনের জয়ে সেজদা দেওয়ায় প্রতিবন্ধী যুবককে আর্জেন্টিনার সমর্থকদের মারধর

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ মহড়া: এক্সারসাইজ টাইগার লাইটনিংয়ের উদ্বোধন

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের অভিযান মিলল বিলাসবহুল সামগ্রী

১০
প্রত্যর্পণ আইনি বিষয়, শেখ হাসিনার ক্ষেত্রেও সে অনুযায়ী হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
প্রত্যর্পণ একটি আইনি বিষয় এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের ক্ষেত্রেও সেটি আইন অনুযায়ী
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ও দুই দেশের সম্পর্কের গতিপথের ওপর নজর রেখেছে
বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা, শুরু ২৮ জুন
বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা চালুর ঘোষণা দিল ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ
নেপালের স্পিকারের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
কাঠমান্ডুতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান আজ নেপালের প্রতিনিধি সভার স্পিকার ডোল প্রসাদ আরিয়ালের সাথে