বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
Wednesday, 19 August, 2026

উড্ডয়নের পর পরই ২৪২জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত

বিবিসি বাংলা
  12 Jun 2025, 23:49
বিমানের ধ্বংসাবশেষ

ভারতের বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে।
গুজরাটের রাজধানী আহমেদাবাদে এই দুর্ঘটনা ঘটেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এয়ার ইন্ডিয়ার ভেরিফায়েড আইডি থেকে এক পোস্টে বলা হয়েছে, আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে যাওয়ার কথা ছিল বিমানটির।
ভারতের বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তরের প্রধান ফয়েজ আহমেদ কিদওয়াই, এসোসিয়েটেডে প্রেসকে জানিয়েছেন, উড়োজাহাজটিতে ২৩০ জন যাত্রী এবং ১২ জন ক্রু ছিলেন।
এর ফ্লাইট নাম্বার ছিল এআই ১৭১। উড়োযানটি একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। যার ধারণক্ষমতা ২৫৬ জন।
উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিমান চলাচল পর্যবেক্ষণ সংক্রান্ত ওয়েবসাইট ফ্লাইট রাডারের তথ্য, রানওয়ে থেকে ওঠার কয়েক সেকেন্ডের মধ্যে ৬২৫ ফিট উচ্চতায় বিমানের সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায়।
বিধ্বস্ত হয়ে বিমানবন্দরের বাইরের দিকে পড়ে বিমানটি।
আহমেদাবাদের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, অগ্নি নির্বাপক যানবাহন ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।
আহমেদাবাদ বিমানবন্দরের টার্মিনাল -এক এর ব্যবস্থাপক বিবিসি হিন্দিকে বলেছেন, বিমানবন্দরের বাইরে থেকে ধোঁয়া দেখতে পান তারা। তার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় সবাই।
কয়েকটি ছবিতে, বিমানটিতে আগুন ও ধোঁয়া দেখা গেছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
ভারতের বিমান পরিবহনমন্ত্রী কিনজারাপু রাম মোহন নাইডু সংবাদমাধ্যমকে বলেছেন, "আমরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছি। উদ্ধারকারী দল ঘটনাস্থলে যাচ্ছে।"
বিধ্বস্ত বিমানটিতে থাকা যাত্রীদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। বিমানটিতে ১৬৯ ভারতীয়, ৫৩ জন যুক্তরাজ্যের নাগরিক, একজন কানাডা ও সাত জন পর্তুগালের নাগরিক ছিলেন বলে জানিয়েছে বিমান পরিবহন সংস্থাটি।
অন্যদিকে বিমানটির পাইলটদের তথ্য প্রকাশ করেছে ভারতের বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন বা ডিজিসিএ।
ডিজিসিএকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে যে, বিমানটির পাইলট "ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল একজন এলটিসি ছিলেন। তার ৮২০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। কো-পাইলটের ১১০০ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল।
এলটিসির অর্থ হল লাইন ট্রেনিং ক্যাপ্টেন, অর্থাৎ তিনি অন্য পাইলটদের প্রশিক্ষণ দিতেন।
ঘটনাস্থল থেকে বিবিসির সংবাদদাতা রক্সি গাড্ডেকার জানাচ্ছেন যে, তার চারদিকে প্রত্যেকটি মানুষ দৌড়োদৌড়ি করছেন – যাতে যত বেশি সম্ভব মানুষকে উদ্ধার করা যায়।
তিনি বলছেন, "যে জায়গাটায় উদ্ধার তৎপরতা চলছে, সেটি বিমানবন্দরের খুব কাছে। চারদিকে শুধুই অ্যাম্বুলেন্সের সাইরেন বাজছে। সব রাস্তা বন্ধ।"
অগ্নি নির্বাপক দলের কর্মীরা এখনও কিছু জায়গায় আগুন নেভানোর চেষ্টা করছেন।
প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে বলছেন, তারা হঠাৎই ভীষণ জোরে আওয়াজ পান, আর কালো ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান।
মৃতদেহগুলো এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
তবে কতজনের মৃত্যু হয়েছে, তা নিয়ে আনুষ্ঠানিক কোনও বিবৃতি এখনও আসে নি।
দুর্ঘটনার আগে বিপদসংকেত পাঠিয়েছিলেন বিধ্বস্ত বিমানটির পাইলট।
আহমেদাবাদ এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি জানিয়েছে, বিমানটি আহমেদাবাদ থেকে স্থানীয় সময় একটা ৩৯ মিনিটে আকাশে ওড়ে।
বিমানটির পাইলট ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল বিমান থেকে বিপদ বার্তা দিয়েছিলেন, কিন্তু তারপরে এটিসির ডাকে কোনো সাড়া পাওয়া যায় নি।
আহমেদাবাদের একজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমানটি ডাক্তারদের একটি হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়েছে।
ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ, দমকল কর্মী এবং অন্যান্য সংস্থার কর্মীরা অল্পক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে যান। উদ্ধারতৎপরতা চলমান রয়েছে বলে জানান তিনি।

Comments

  • Latest
  • Popular

কলকাতার আবাসিক হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধিতে বিটুবি টাস্কফোর্স গঠনের প্রস্তাব ভারতীয় ব্যবসায়ীদের

বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা

প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

 স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির    বৈঠকে মাদক নির্মূল  ও জুয়া বন্ধের আহবান

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

দুই বছরে ঢাকা সিটির চেহারা পাল্টে দেওয়া সম্ভব :ডিএসসিসি প্রশাসক

তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলন দুটোতেই আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

১০
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই
মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক আজ শুক্রবার একটি যৌথ
যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। আজ সোমবার রাজা তৃতীয় চার্লসের
নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দেশটির
ভারত সফরে যা যা করবেন পুতিন
দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার ভারত যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে