শনিবার, ০৯ মে, ২০২৬
Saturday, 09 May, 2026

গুণগতমান বজায় রেখে দ্রুত সিলেট আধুনিক তথ্য কমপ্লেক্সের  নির্মাণ কাজ শেষ করার নির্দেশ

সিলেট প্রতিনিধি, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  02 Jan 2026, 22:56

গুণগতমান বজায় রেখে দ্রুত সিলেট আধুনিক তথ্য কমপ্লেক্সের  নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেন, আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পে সরকার বরাদ্দকৃত  অর্থ স্বচ্ছতার সাথে  ব্যয় করতে হবে। আর্থিক ব্যয়ে স্বচ্ছতার পাশাপাশি যথাসময়ে প্রকল্প সমাপ্ত করতে হবে।

আজ সিলেট মহানগরীর টিলাগড়ে নির্মাণাধীন আধুনিক তথ্য কমপ্লেক্সের  অগ্রগতি পরিদর্শনকালে তথ্য সচিব এ নির্দেশনা দেন। গণযোগাযোগ অধিদপ্তরের অধীনে জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় ১৬ কেটি ৬৭ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে এটির নির্মাণকাজ বাস্তবায়িত হচ্ছে।

পরিদর্শনকালে তথ্য সচিব  নির্মাণ কাজে সর্বোচ্চ মানসম্পন্ন নির্মাণ সামগ্রী ব্যবহারের নির্দেশ দেন। তিনি বলেন, রাষ্ট্রের পক্ষে বার বার এধরনের ব্যয়বহুল প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়।  এ বিবেচনায় যে কোনো মূল্যে প্রকল্পের প্রতিটি অর্থ সর্বোচ্চ জবাবদিহি এবং স্বচ্ছতার সাথে কাজে লাগাতে হবে। সিলেট অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে থাকায় তিনি ভবন নির্মাণে সিসমিক ডিজাইনের বিষয়টি বিবেচনায় রাখার তাগিদ দেন।

পরিদর্শনকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, গণযোগাযোগ অধিদপ্তরের  মহাপরিচালক মো. আবদুল জলিল, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব রিয়াসাত আল ওয়াসিফ, যুগ্মসচিব মাহফুজা আখতার, জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মনিরুজ্জামান ও মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে তথ্য সচিব টিলাগড়ে বাংলাদেশ বেতারের সিলেট কেন্দ্র আধুনিকায়ন ও ডিজিটাল সম্প্রচার যন্ত্রপাতি স্থাপন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন।

Comments

  • Latest
  • Popular

‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারত

গ্রেপ্তার থাকা সাংবাদিকদের কারো কারো মানবতাবিরোধী অপরাধের দায় আছে: জাহেদ উর রহমান

বাংলাদেশ–ভারতের সম্পর্কের অগ্রগতি ধরে রাখতে শ্রদ্ধা ও বোঝাপড়া জরুরি

স্পোর্টস এবং কালচার উইং চালু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়: শামা ওবায়েদ

বাংলাদেশ–ভারত ভিসা কার্যক্রম পুরোদমে চালু হচ্ছে

কূটনীতিতে 'Accord' বা ' স্বীকৃতি বা অনুমতি প্রদান; আপস মীমাংসা' বলতে কি বুঝায়?

বিদেশে নিযুক্ত নয় মিশনপ্রধানের সচিব পদে পদোন্নতি

সার্ক শক্তিশালী হলেই, শক্তিশালী হবে দক্ষিণ এশিয়ার কৃষি: নজরুল ইসলাম খান

যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি মূল্যের সম্পদ জব্দ

দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার নিয়োগ

১০
গ্রেপ্তার থাকা সাংবাদিকদের কারো কারো মানবতাবিরোধী অপরাধের দায় আছে: জাহেদ উর রহমান
জুলাই হত্যা মামলার অভিযোগে কারাগারে থাকা সাংবাদিকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট হত্যা মামলা দেওয়া বা তাদের গ্রেপ্তার
৫ দফা দাবিতে বিড়ি শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন
আসন্ন বাজেটে বিড়ি শিল্পে শুল্ক বৃদ্ধি না করা, বিড়ি ও সিটারেটের অগ্রিম আয়করের বৈষম্য দূর
বর্ষবরণ: ১৪৩৩ / বৈশাখী উৎসবে মুখর জনজীবন
পুরোনোকে বিদায় জানিয়ে বাঙালি বরণ করে নিয়েছে নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দ। এবার পয়লা বৈশাখে নববর্ষের
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ–সংক্রান্ত সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস
সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তার কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে অন্তর্বর্তী সরকারের আমলে