রোববার, ০৪ অক্টোবর, ২০২৬
Sunday, 04 October, 2026

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির পর মোদিকে চিঠিতে যা লিখলেন রাহুল

ঢাকা ডিপ্লোমেট আর্ন্তজাতিক ডেস্ক:
  11 May 2025, 21:06
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী...................................ছবি: সংগৃহীত

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির একদিন পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। চিঠিতে তিনি সংসদে একটি বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন। অপারেশন সিঁদুর এবং যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার জন্যই এই অধিবেশন আহ্বান করা হয়েছে। খবর এনডিটিভি 

ওই চিঠিতে রাহুল গান্ধী উল্লেখ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন। 

রাহুল লিখেছেন, ‘প্রিয় প্রধানমন্ত্রী, আমি অবিলম্বে সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য বিরোধীদের সর্বসম্মত অনুরোধ পুনর্ব্যক্ত করছি। জনগণ এবং তাদের প্রতিনিধিদের জন্য পহেলগাম হামলা, অপারেশন সিন্দুর এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

পেহেলগামে বন্দুকহামলাকে কেন্দ্র করে সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান। শেষ পর্যন্ত নীরবতা ভেঙে হঠাৎ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প। শনিবার (১০ মে) তিনি বলেন,  উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। 

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভারত এবং পাকিস্তান একটি পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ জ্ঞান এবং দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন।’ 

তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতীয় নেতৃত্বের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় মার্কিন ভূমিকার কথা উল্লেখ করা হয়নি বা যুদ্ধবিরতিতে সম্মত হওয়া শর্তগুলোর বিস্তারিত বিবরণ দেয়া হয়নি।

Comments

  • Latest
  • Popular

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

২

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

৩

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৬

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

৭

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

৮

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৯

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১০
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আলজেরিয়া হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আবুধাবির ধারাবাহিক ‘উসকানিমূলক
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই
মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক আজ শুক্রবার একটি যৌথ
যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। আজ সোমবার রাজা তৃতীয় চার্লসের
নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দেশটির