রোববার, ০৫ জুলাই, ২০২৬
Sunday, 05 July, 2026

ভারতে জরুরি অবস্থা জারির নির্দেশ

ঢাকা ডিপ্লোমেট আর্ন্তজাতিক ডেস্ক:
  09 May 2025, 23:21
ভারতে জরুরি অবস্থা জারির নির্দেশ....................................ছবি: সংগৃহীত

পাকিস্তান থেকে একের পর এক হামলা হয়েছে বলে দাবি করে আসছে ভারত। দেশটির দাবি, গত রাতে অন্তত ৫০০ ড্রোন পাঠিয়েছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (০৯ মে) আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে জরুরি অবস্থাকালীন ক্ষমতা বলবৎ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার দেশের সব রাজ্যের মুখ্যসচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। এতে ১৯৬৮ সালের অসামরিক প্রতিরক্ষা বিধির ১১ ধারায় প্রদত্ত জরুরি অবস্থার ক্ষমতা জারি করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণত যুদ্ধ পরিস্থিতির মতো জরুরি পরিস্থিতিতে জরুরি অবস্থা জারির ক্ষমতা পায় রাজ্য। জনগণকে রক্ষা করা, সম্পত্তির সুরক্ষা এবং বিদ্যুৎ, জল ও পরিবহনের মতো প্রয়োজনীয় পরিসেবা চালু রাখার জন্য এ ক্ষমতা প্রদান করা হয়।

১১ ধারায় কী আছে?
ভারতের প্রতিরক্ষা বিধির ১১ ধারা অনুযায়ী বেশকিছু বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। এ ধারায় রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল কী কী করতে পারে তাও উল্লেখ করা আছে। সেগুলো হলো :

এ ধারায় রাজ্য জনগণ এবং সম্পত্তি রক্ষায় প্রয়োজনমতো জরুরি পদক্ষেপের ক্ষমতা পায়।
জরুরি পরিস্থিতিতেও পানি, বিদ্যুৎ, হাসপাতাল পরিসেবা এবং যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে রাজ্যের যে কোনো পদক্ষেপ নেওয়ার সক্ষমতা।
অসামরিক প্রতিরক্ষার জন্য যদি কোনো সরঞ্জাম কেনার প্রয়োজন পড়ে নিয়ম ছাড়াই তা করার ক্ষমতা।

Comments

  • Latest
  • Popular

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত

ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা চাইলেন রাষ্ট্রদূত

সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলেন সুপ্রিম কোর্ট, বড় ধাক্কা খেলেন ট্রাম্প

বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা, শুরু ২৮ জুন

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে ১ কোটি ২৭ লাখ শিশুর শিক্ষায় ক্ষতি

রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৫-১৭টি দ্বিপক্ষীয় দলিল

১০
নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দেশটির
ভারত সফরে যা যা করবেন পুতিন
দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার ভারত যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে
পুতিনের ভারত সফর: প্রতিরক্ষা ও সামরিক বাণিজ্যে সম্ভাব্য আলোচনা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকে কেন্দ্র করে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা কেনাসহ ভারত–রাশিয়া সামরিক
দীর্ঘ জীবনের সূত্র জানালেন শতবর্ষী মাহাথির মোহাম্মদ
দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকার সূত্রটা কী? এককথায় মাহাথির মোহাম্মদের জবাবটা হলো, শরীর ও মন—দুটিকেই সব