রোববার, ০৫ জুলাই, ২০২৬
Sunday, 05 July, 2026

‘কাশ্মীর সীমান্তে গোলাগুলিতে ২৫ ভারতীয় সেনা নিহত’

ঢাকা ডিপ্লোমেট আর্ন্তজাতিক ডেস্ক:
  09 May 2025, 23:15
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ..................................ছবি: সংগৃহীত

কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) পাকিস্তানি বাহিনীর সঙ্গে গোলাগুলিতে অন্তত ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। আজ শুক্রবার (৯ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এ দাবি করেন।

খাজা আসিফ বলেন, বুধবার পর্যন্ত তাদের হিসেবে প্রায় ২৫ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। তবে তিনি পাকিস্তানের ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেন, ভারতই প্রথম গোলাগুলি শুরু করে। এ সময় পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের দুটি ব্রিগেড সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দিল্লি এ দুটি দাবিই সরাসরি অস্বীকার করেছে।

এর আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছিলেন, পাকিস্তানি বাহিনীর হামলায় ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন।

তবে এসব দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর কোনো সদস্যের হতাহতের খবর তাদের কাছে নেই।

এর আগে ভারতীয় সেনাবাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তারা পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। তবে এ সময় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Comments

  • Latest
  • Popular

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের আলোচনায় নজর রেখেছে ভারত

ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা চাইলেন রাষ্ট্রদূত

সন্ত্রাসবাদের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলেন সুপ্রিম কোর্ট, বড় ধাক্কা খেলেন ট্রাম্প

বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা, শুরু ২৮ জুন

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে ১ কোটি ২৭ লাখ শিশুর শিক্ষায় ক্ষতি

রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৫-১৭টি দ্বিপক্ষীয় দলিল

১০
নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দেশটির
ভারত সফরে যা যা করবেন পুতিন
দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার ভারত যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে
পুতিনের ভারত সফর: প্রতিরক্ষা ও সামরিক বাণিজ্যে সম্ভাব্য আলোচনা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকে কেন্দ্র করে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা কেনাসহ ভারত–রাশিয়া সামরিক
দীর্ঘ জীবনের সূত্র জানালেন শতবর্ষী মাহাথির মোহাম্মদ
দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকার সূত্রটা কী? এককথায় মাহাথির মোহাম্মদের জবাবটা হলো, শরীর ও মন—দুটিকেই সব