শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
Saturday, 19 September, 2026

সুস্থ হয়েই নতুন দেশের গান গাইলেন সাবিনা ইয়াসমিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  11 Feb 2025, 22:28
বাংলা গানের কিংবদন্তি সাবিনা ইয়াসমিন....................................ছবি: সংগৃহীত

শারীরিকভাবে খানিকটা সুস্থ হয়ে উঠেছেন বাংলা গানের কিংবদন্তি সাবিনা ইয়াসমিন। সুস্থ হয়েই নতুন গানে কন্ঠ দিয়েছেন তিনি। দেশের এই গানটি লিখেছেন বরেণ্য গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান। গানটির সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন।

সাবিনা ইয়াসমিনের সঙ্গে গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সৈয়দ আব্দুল হাদীসহ এই প্রজন্মের আরও দশজন শিল্পী। তাদের মধ্যে একজন জাতীয় চলচ্চিত্রপ্রাপ্ত শিল্পী আতিয়া আনিসা।

গতকাল সাবিনার সঙ্গে একটি ছবি পোস্ট করে আতিয়া আনিসা ফেসবুকে লিখেছেন, ‘আজ আমার জীবনের এক স্মরণীয় দিন! জীবনে প্রথমবারের মতো কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিন ম্যামের সঙ্গে দেখা হলো এবং উনার সঙ্গে গান গাওয়ার দুর্লভ সুযোগ পেলাম। তার কণ্ঠের জাদু শুনে আমরা বড় হয়েছি, আর আজ সেই কণ্ঠের সঙ্গে একটি দেশের গানে গলা মেলাতে পারাটা ছিল স্বপ্নের মতো।

এত বড় মাপের একজন শিল্পী হয়েও তিনি দারুণ আন্তরিক, যা আমাকে আরও অনুপ্রাণিত করেছে। স্টুডিওতে তার সঙ্গে সময় কাটানো, তার কাছ থেকে শিখতে পারা- এ অভিজ্ঞতা কখনো ভুলবো না। এটা নিঃসন্দেহে আমার সংগীতজীবনের অন্যতম সেরা মুহূর্ত।’

Comments

  • Latest
  • Popular

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

যৌথ ঘোষণাপত্রে একমত ব্রিকস

বরিশালে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আইন পেশায় সততা ও ন্যায়বিচারের আদর্শ ধারণের আহ্বান

ঢাকায় বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

১০
আয়োজনে সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন / ঢাকায় বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন
সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসএএবি)-এর উদ্যোগে ঢাকার রাশিয়ান হাউসে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন
বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত
বাংলার ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির গৌরবময় ও ইতিবাচক দিক তুলে ধরে সাংবাদিক
 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত
প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সোমবার শেষ হলো চারদিনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘নিউইয়র্ক বাংলা
নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক
প্রবাসে বাংলা চলচ্চিত্রের অন্যতম বড় আয়োজন নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল এবার দর্শকদের জন্য নিয়ে