মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
Tuesday, 03 November, 2026

ঢাকাস্থ রাশিয়ান হাউজে উদযাপিত হলো ‘পরিবার, ভালোবাসা ও বিশ্বস্ততার দিবস’

বিশেষ প্রতিনিধি, ঢাকাডিপ্লোমেটডটকম
  13 Jul 2025, 18:28

২০২৫ সালের ১০ জুলাই ঢাকাস্থ রাশিয়ান হাউজে ‘পরিবার, ভালোবাসা ও বিশ্বস্ততার দিবস’ উপলক্ষে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উৎসবের অংশ হিসেবে তিনটি পরিবারকে “হ্যাপি ফ্যামিলি” সম্মাননা সনদ প্রদান করা হয়, যাদের শক্তিশালী পারিবারিক বন্ধন ও ঐতিহ্যবাহী মূল্যবোধের জন্য এই স্বীকৃতি দেওয়া হয়।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক পর্বের পর, রাশিয়ার নিঝনি নোভগোরদ স্টেট লিংগুইস্টিক ইউনিভার্সিটির অধ্যাপক এন. এ. কালিনা এবং ই. এ. চেরনোসোভা রাশিয়ার শিক্ষা ব্যবস্থার উপর একটি উপস্থাপনা প্রদান করেন। এতে রাশিয়ার প্রধান শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উপলব্ধ সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়।
সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ঐতিহ্যবাহী রাশিয়ান গান অনুষ্ঠানকে করে তোলে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ত্রেতিয়াকভ গ্যালারির প্রতিষ্ঠার ১৭০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রপ্রদর্শনী। এ প্রদর্শনীতে গ্যালারির বিখ্যাত শিল্পকর্মের প্রতিলিপি প্রদর্শন করা হয়, যা অতিথিদের রুশ চিত্রকলার অনন্য সৌন্দর্য উপভোগের সুযোগ করে দেয়।
অনুষ্ঠানের সমাপ্তি ঘটে "রাশিয়া: একটি অন্তরদৃষ্টি" সিরিজের অংশ হিসেবে আরটি ডকুমেন্টারির প্রামাণ্যচিত্র "কামচাটকা" প্রদর্শনের মাধ্যমে, যা দর্শকদের রাশিয়ার এক বিস্ময়কর প্রাকৃতিক অঞ্চলের সৌন্দর্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।
অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ, প্রবাসী রুশ নাগরিক, স্থানীয় বাসিন্দা ও রাশিয়ান হাউজের অতিথিরা অংশগ্রহণ করেন। সকলে এই উৎসবে একটি উষ্ণ, পারিবারিক পরিবেশ উপভোগ করেন এবং অনুষ্ঠানের প্রশংসা করেন।
 

Comments

  • Latest
  • Popular

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যেন কর্মজীবনে প্রতিফলিত না হয়

১

 ‘জনগণের পুলিশ’ গড়ে তোলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

২

বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

৩

শেখ হাসিনা দেশে এলে মবের শিকার হবেন না, ন্যায় বিচার পাবেন: তথ্য উপদেষ্টা

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

৫

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

৬

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে এক্স স্টুডেন্ট ফোরামের শিক্ষার্থীদের পাঠ্যবই উপহার

৭

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

৮

ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন

৯

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০
ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন
চলচ্চিত্র সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬ পেয়েছেন মাহমুদা চৌধুরী। চলচ্চিত্র পরিচালনায়
ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
বিশ্বখ্যাত রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাশিয়ান হাউস ইন ঢাকায় একটি শিক্ষামূলক অনুষ্ঠানের
আয়োজনে সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন / ঢাকায় বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন
সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসএএবি)-এর উদ্যোগে ঢাকার রাশিয়ান হাউসে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন
বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত
বাংলার ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির গৌরবময় ও ইতিবাচক দিক তুলে ধরে সাংবাদিক